IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন

Published By: Nabadip Saha | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরির সন্ধান করছেন, তবে এটি সুবর্ণ সুযোগ। নিয়োগের পর মাসিক বেতন শুরু হবে ১৮ হাজার টাকা থেকে। সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ সুবিধা।নিচে এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ

বিজ্ঞপ্তি নম্বর: IACS/ADVT/P/354
বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মূলত দুটি ক্যাটাগরীতে শূন্যপদ পূরণ করা হবে। নিচে বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

পদের নাম শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট (Assistant – Group B) ৫টি (UR-2, EWS-1, OBC-2)
এমটিএস জেনারেল (MTS General – Group C) ৫টি (UR-3, EWS-1, OBC-1)

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার আগে প্রার্থীদের প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া জরুরি:

  • এমটিএস (MTS – General): এই পদের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট (Assistant): এই পদের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেইসঙ্গে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
---Advertisement---

অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা নিয়েও বেশ কিছু মাপকাঠি স্থির করে দেওয়া হয়েছে। যেমন,

  • এমটিএস (MTS): এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
  • অ্যাসিস্ট্যান্ট (Assistant): এই পদের ক্ষেত্রে প্রার্থীর ৫ বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এস্টাব্লিশমেন্ট কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা

  • এমটিএস পদ: ১৫ ই মে ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট পদ: এক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫ ই মে ২০২৬ অনুযায়ী ৩০ বছরের বেশি হওয়া চলবে না।
    সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন

পদের নাম বেতন ক্রম
অ্যাসিস্ট্যান্ট (Assistant – Group B)
Level 7 (Basic Pay: ₹৪৪,৯০০)
এমটিএস জেনারেল (MTS General – Group C)
Level 1 (Basic Pay: ₹১৮,০০০)

আরও পড়ুনঃ ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদন প্রক্রিয়া

IACS-এ আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন।

  • আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।।
  • সেটি নিজের হাতে পরিষ্কারভাবে ফিলাপ করে তার ওপর এক কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।
  • এরপর নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স এবং নির্দিষ্ট আবেদন ফি এর একটি ডিমান্ড ড্রাফট আবেদনের সঙ্গে সংযুক্ত করে একটি খামে ভরে নিতে হবে।
  • খামের ওপর “APPLICATION FOR THE POST OF (পদের নাম ও অ্যাডভান্স নম্বর)” লিখে ডাক বা কুরিয়ার এর মাধ্যমে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
  • আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র পাঠাতে হবে “The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Jadavpur, Kolkata 700032” এই ঠিকানায়।
---Advertisement---

আবেদন ফি

আবেদন ফি শুধুমাত্র ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে জমা দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরির জন্য আবেদন ফি আলাদা।

ক্যাটাগরি আবেদন ফি
SC/ST এবং মহিলা প্রার্থী ৫০০/-
অন্যান্য ক্যাটাগরি (UR, OBC, EWS) ১০০০/-

প্রয়োজনীয় নথিপত্র

  • ছবিসহ ফিলাপ করা আবেদনপত্র।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • ফটো আইডি প্রুফ (আধার কার্ড বা প্যান কার্ড)।
  • ডিমান্ড ড্রাফট।

নিয়োগ প্রক্রিয়া

পদ বিশেষে নির্বাচনের পদ্ধতি আলাদা:

  • এমটিএস পদ: এক্ষেত্রে শুধুমাত্র একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে যেটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ভিত্তিতে হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। যার বিষয় থাকবে নিউমেরিক্যাল এবিলিটি (১৫ নম্বর), রিজনিং (১৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (১০ নম্বর) এবং ইংরেজি ভাষা (১০ নম্বর)।
  • অ্যাসিস্ট্যান্ট পদ: এই পদের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর সেখানে উত্তীর্ণ প্রার্থীদের লেভেল ২-এ স্কিল টেস্ট নেওয়া হবে। দুটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

আবেদনের শেষ তারিখ

এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৯শে এপ্রিল 2026 পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি