IB ACIO Exam: কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৭১৭ টি শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ, জানুন আবেদনের যোগ্যতা

Published By: Exam Bangla | Published On:
Share:

IB ACIO Exam: কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল গৃহ মন্ত্রণালয়ের অন্তর্গত ইন্টেলিজেন্স ব্যুরো বা IB। বিপুল সংখ্যক যুবক-যুবতী IB তে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রত্যেক বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের জন্যই এবার ৩০০০ এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মূলত জেনারেল সেন্ট্রাল সার্ভিস, নন গেজেটেড গ্রুপ সি পদে এই চাকরি প্রার্থীদের নিয়োগ করতে চলেছে ইনটেলিজেন্স ব্যুরো। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে। তাই অবশ্যই শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়তে হবে এবং এমনই আপডেট পাওয়ার জন্য নিয়মিত EXAM BANGLA কে ফলো করতে হবে।

---Advertisement---

পদের নাম- সহকারি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড III।

মোট শূন্য পদের সংখ্যা- ৩৭১৭ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরিপ্রার্থীদের যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এক্ষেত্রে কোন ন্যূনতম প্রাপ্য নম্বরের উল্লেখ নেই। অর্থাৎ চাকরিপ্রার্থীরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই অবশ্যই কম্পিউটারের যথাযথ দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

---Advertisement---

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

বয়স সীমা- ১০/০৮/২০২৫ তারিখের এইসব অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। তবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন। হঠাৎ তপশিলি জাতি এবং উপজাতি চাকরি প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন ক্রম অনুসারে মাসিক বেতন দেওয়া হবে। এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বেতন শুরু হবে ৪৪,৯০০ টাকা থেকে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে AIIMS এ ৩৫০১ শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- মোট দুটি ধাপের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে এবং কর্মী হিসেবে নিয়োগ করবে ইন্টেলিজেন্স ব্যুরো। লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আবেদন মূল্য- কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য সবার আগে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে আবেদন পত্র জমা করতে হবে। এই আবেদনের জন্য সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রসেসিং চার্জ হিসাবে ৫৫০ টাকা জমা দিতে হবে। এর পাশাপাশি অসংরক্ষিত, EWS ও OBC পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে অতিরিক্ত ১০০ টাকা অর্থাৎ মোট ৬৫০ টাকা জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ১০/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে বুঝে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা