IB Recruitment 2025: নিজের শহরের মধ্যেই সরকারি চাকরির সুযোগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

IB Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যসহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহর থেকে মাধ্যমিক যোগ্যতায় চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্টেলিজেন্স ব্যুরো তথা IB। নিজের শহরে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের কাজ করার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে এখানে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম ১৮ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক। তাই এতদিন ধরে ন্যূনতম যোগ্যতায় যারা চাকরির খোঁজ করছিলেন তারা এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন নিয়োগ পদ্ধতি।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্টেলিজেন্স ব্যুরো বা IB।

পদের নাম- সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মটর ট্রান্সপোর্ট)।

মোট শূন্য পদের সংখ্যা- ৪৫৫ টি।

পশ্চিমবঙ্গের যে সমস্ত শহরে নিয়োগ হবে-

  • কলকাতা,
  • শিলিগুড়ি।

বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতনক্রম তিন অনুসারে নিযুক্ত কর্মীদের মূল বেতন দেওয়া হবে। এক্ষেত্রে মূল বেতন পাবেন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে। এর পাশাপাশি নিয়োগের পরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও সরকারি ভাতা পাবেন নিযুক্ত কর্মীরা।

---Advertisement---

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

প্রয়োজনীয় যোগ্যতা-

১) যেকোনো স্বীকৃত বোর্ড থেকে আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে,
২) মোটর গাড়ির জন্য পর্যাপ্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে,
৩) গাড়ি সারানোর কাজ জানতে হবে,
৪) মোটরগাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্স হওয়ার পর অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে,
৫) যে রাজ্যের জন্য চাকরি প্রার্থী আবেদন জানাচ্ছেন, সেই রাজ্যের বৈধ বাসস্থানের প্রমাণ পত্র থাকতে হবে।

বয়স সীমা- অন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ২৮/০৯/২০২৫ তারিখ অনুসারে বয়সের হিসাব করা হবে। বয়সের ক্ষেত্র সংরক্ষিত শ্রেণীর ছাত্রী প্রার্থীরা যথাযথ ছাড় পাবেন।

চাকরির খবরঃ জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম ধাপে অনলাইন কম্পিউটার ভিত্তিক ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চাকরি প্রার্থীদের। এই লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, সাধারণ ট্রান্সপোর্ট বা ড্রাইভিং নিয়ম, অংক, রিজনিং এবং ইংরেজি ভাষার উপর প্রশ্ন থাকবে। এই পরীক্ষা দেওয়ার জন্য মোট এক ঘণ্টা সময় পাবেন চাকরি প্রার্থীরা। এই ধাপে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মোটর মেরামতি এবং গাড়ি চালনার পরীক্ষা নেওয়া হবে এবং তার সাথে ইন্টারভিউ দিতে হবে। দুটি ধাপে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে ইন্টেলিজেন্স ব্যুরো।

আবেদন পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এর জন্য ইন্টেলিজেন্স ব্যুরো এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং ২৮/০৯/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে