সরকারি ব্যাংকে নিয়োগের দুর্দান্ত সুযোগ রয়েছে, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি!

Published By: Priyanka Sen | Published On:
Share:

সরকারি ব্যাংকে নিয়োগের দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর তরফে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের সঠিক যোগ্যতা থাকলে এই পদে আবেদন জানানোর সুযোগ রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- সহকারি ম্যানেজার ও ম্যানেজার।

মোট শূন্য পদের সংখ্যা- ৩টি।

শিক্ষাগত যোগ্যতা:

  • সহকারি ম্যানেজার- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
  • ম্যানেজার- স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর অথবা দুই বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

বয়স সীমা- উভয় পদের জন্যই ৩১/০৮/২০২৫ তারিখ অনুসারে ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে চাকরিপ্রার্থীর।

---Advertisement---

চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ

পূর্ব অভিজ্ঞতা- সহকারী ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদন জানানোর জন্য অবশ্যই চাকরিপ্রার্থীদের অভিজ্ঞ হতে হবে। অন্যতম তিন বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞ চাকরি প্রার্থীরাই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। যদিও ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে।

মাসিক বেতন:

  • সহকারী ম্যানেজার- ৩৬,০০০-৮০,৫৫০ টাকা।
  • ম্যানেজার- ৪৫,৬০০-১,০৮,৯০০ টাকা।
  • মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং মাসিক ভাতা মিলবে নিযুক্ত কর্মীদের।
  • এছাড়াও মেডিকেল ইন্সুরেন্স, PF এর মত একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

করির খবরঃ সরকারি দপ্তরে ইন্টারভিউ এর মাধ্যমে DEO নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- চাকরি প্রার্থীদের বিভিন্ন ধাপে ব্যক্তিগত ইন্টারভিউ অথবা অন্যান্য পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন পদ্ধতি- https://career.iba.org.in/ -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনভাবে আবেদন জমা করতে হবে। যে পদে আবেদন জানাতে চাইছেন, সেই পদটি বেছে নিয়ে সঠিক তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্য সঠিক পদ্ধতি মেনে আপলোড করতে হবে। চাকরি প্রার্থীরা ৩১/০৮/২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন