IBPS Clerk Recruitment 2024: ৬১২৮ শূন্যপদে ব্যাঙ্কিং ক্লার্ক নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হল

Published By: Debasish Ghosh | Published On:
Share:

IBPS Clerk Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। বিপুল পরিমান শূন্যপদে ভারতের বেশকিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এই পদগুলিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Employment No.— CRP CLERKS -XIV

পদের নাম— Clerk (ক্লার্ক)
মোট শূন্যপদ— ৬১২৮ টি। পশ্চিমবঙ্গে শূন্যপদ— ৩৩১ টি। (SC- ৭৬ টি, ST- ১৪ টি, OBC- ৭০ টি, EWS- ৩১ টি, GEN- ১৪০ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদে নূন্যতম ২০ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিয়োগের বয়সের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের ৩ বছরের এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর অনলাইন আবেদনপত্রে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি এন্ট্রি করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি তথ্যগুলি এন্ট্রি করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিজের সাম্প্রতিক রঙ্গিন ছবি এবং সাক্ষর আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারী এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের ১৭৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যান্য সমস্ত আবেদনকারীদের ৮৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

পরীক্ষা পদ্ধতি— এই নিয়োগের ক্ষেত্রে দুটি পর্যায়ে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা আয়োজিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা মোট ১০০ নম্বরের এবং মেইন পরীক্ষা মোট ২০০ নম্বরের।

আবেদনের শেষ তারিখ— ২১ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন