চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

IBPS PO Recruitment: সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ হচ্ছে, পরীক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি দেখে নিন এখনই

Priyanka Sen
---Advertisement---

IBPS PO Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল IBPS! আজ অর্থাৎ ১লা জুলাই থেকেই দেশের বিভিন্ন সরকারি ব্যাংকে অফিসার পদে কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের জন্য এবার বড় সুখবর রয়েছে। সরকারি বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগের জন্য প্রতিবছরের মতো এবারও IBPS গ্রাজুয়েশন যোগ্যতায় প্রবেশনারি অফিসার বা PO নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষার সিলেবাস, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

যে সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে-

  • ব্যাঙ্ক অফ বরোদা,
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
  • কানাড়া ব্যাঙ্ক,
  • ইউকো ব্যাংক,
  • ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র,
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক,
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক,
  • পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক।

পদের নাম- প্রবেশনারি অফিসার (PO)।

মাসিক বেতন- দেশের বিভিন্ন সরকারি ব্যাংকের প্রফেশনারি অফিসার বা PO পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে, প্রতিমাসে ৪৮,৪৮০ টাকা ন্যূনতম বেতন দেওয়া হবে। এর পাশাপাশি ব্যাংকের কর্মী হিসাবে একাধিক সুযোগ-সুবিধা এবং অ্যালাওয়েন্স দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদে আবেদনের জন্য যোগ্য। এর থেকে উচ্চতর যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীদের এখানে আবেদনের সুযোগ দেওয়া হবে। প্রতিটি চাকরিপ্রার্থীকে গ্রাজুয়েশন ডিগ্রীর সঠিক সার্টিফিকেট এবং মার্কশিট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা করতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীকে অবশ্যই ২১/০৭/২০২৫ তারিখের আগে গ্রাজুয়েশন পাস করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

বয়স সীমা- এই পদে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে সরকারি ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর সকল চাকরি প্রার্থী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের, ওবিসি চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছরের বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি- IBPS PO পদের নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের মোট তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। এর জন্য মোট ১০০ টি প্রশ্নের উত্তর ৬০ মিনিট সময়ের মধ্যে দিতে হবে। এই ধাপে উত্তীর্ণ হলে মেন্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হলে সব শেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে। সবকটি ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।

পরীক্ষার সিলেবাস- ইংরেজি, গণিত, রিজিনিং এই তিনটি বিষয়ের উপর প্রিলিমিনারি অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে রিজিনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংরেজি ভাষা, ডাটা অ্যানালিসিস এর উপর প্রশ্ন থাকবে। এর পাশাপাশি ইংরেজি ভাষার একটি ডেস্ক্রিপটিভ পরীক্ষাও দিতে হবে চাকরি প্রার্থীদের।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

গুরুত্বপূর্ণ নথিপত্র:

  1. আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড,
  2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট ও সার্টিফিকেট,
  3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
  4. পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
  5. বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি ইত্যাদি।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে www.ibps.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সবার আগে নতুন চাকরিপ্রার্থীদের ওই ওয়েবসাইট থেকেই নিজেদের নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন এর পর IBPS PO পদটি বেছে নিয়ে আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে এবং অনলাইনেই আবেদন মূল্য দিয়ে আবেদন পত্রটি ২১/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথি গুলি সঠিক পদ্ধতি মেনে আবেদন করা আবশ্যক। আবেদনের সঠিক নিয়ম বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ