6 হাজার শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২২ অগাস্ট পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর তরফে Probationary Officers/ Management Trainees পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- Probationary Officers/ Management Trainees
মোট শূন্যপদ- ৬৪৩২ টি।
শূন্যপদের বিন্যাস ও নিয়োগকারী ব্যাংক- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৫৩৫ টি, কানারা ব্যাঙ্ক- ২৫০০ টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক- ৫০০ টি, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংক- ২৫০ টি, ইউকো ব্যাংক- ৫৫০ টি ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০৯৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। (বয়স হিসাব করতে হবে ১ আগষ্ট ২০২২ তারিখ অনুযায়ী) সরকারি নিয়ম সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২২ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ SC/ ST/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা + GST ও অন্যান্যদের ক্ষেত্রে ৮৫০ টাকা+ GST ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি- প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নীচে দেওয়া হলো।

আরও পড়ুনঃ পূজোর আগেই রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা

পশ্চিমবঙ্গের মধ্যে প্রিলিমিনারির পরীক্ষা কেন্দ্র- আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হলদিয়া, হুগলি, হাওড়া, কল্যাণী, পশ্চিম মেদিনীপুর ও শিলিগুড়ি।
পশ্চিমবঙ্গের মধ্যে মেইন পরিক্ষার কেন্দ্র- আসানসোল, কলকাতা, কল্যাণী ও শিলিগুড়ি।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে