ICSIL Recruitment 2025: সরকারি দপ্তরে ইন্টারভিউ এর মাধ্যমে DEO নিয়োগ, দৈনিক বেতন ৯৩৭ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

ICSIL Recruitment 2025: ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেড এর তরফে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং টাইপিং পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, ইন্টারভিউ এর সময় এবং স্থান, দৈনিক বেতন ইত্যাদি বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেম ইন্ডিয়া লিমিটেড (ICSIL)।

পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর।

মোট শূন্য পদের সংখ্যা- ৫ টি।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা তার সমতুল্য ডিগ্রি।

অতিরিক্ত দক্ষতা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীর কম্পিউটারের সাধারণ জ্ঞান এবং MS Excel ও MS Word এ কাজ করার দক্ষতা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

---Advertisement---

চাকরির খবরঃ রেলের প্যারামেডিকেল স্টাফ পদে আবেদন শুরু

টাইপিং স্পিড- ইংরেজি ভাষায় প্রতি মিনিটে অন্ততপক্ষে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা- ইন্টারভিউ এর তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে।

দৈনিক বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতিদিন হিসেবে বেতন দেওয়া হবে। নিযুক্ত কর্মীর দৈনিক বেতন হবে ৯৩৭ টাকা।

নিয়োগ পদ্ধতি- যাকে প্রার্থীদের এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এক্ষেত্রে টাইপিং এর পরীক্ষা দিতে হতে পারে আবেদনকারী চাকরিপ্রার্থীকে। তবে এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউ এর দিন চাকরি প্রার্থীকে অবশ্যই নিজের প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। ১৮/০৮/২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে নির্দিষ্ট ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য- ইন্টারভিউয়ের জন্য কোনরকম অতিরিক্ত যাত্রা খরচ বহন করবে না সংস্থা। এক্ষেত্রে ইন্টারভিউয়ের স্থানের অন্য জায়গা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানালে তাদেরকে নিজের খরচে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং আবেদন মূল্য বা রেজিস্ট্রেশন ফি হিসেবে ৫৯০ টাকা জমা দিতে হবে।

ইন্টারভিউ এর ঠিকানা- Intelligent Communication Systems India Limited, Administrative Building, 1st Floor, Above Post Office, Okhla Industrial Estate, Phase-III, New Delhi-110020

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে