IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৬ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) -এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 02/2023-24
পদের নাম- Assistant Manager Grade A
মোট শূন্যপদ- ৬০০ টি। (UR- 244, SC-190, ST-17, OBC-89, EWS-60)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৬,০০০/- টাকা থেকে ৬৩,৮৪০/- টাকা।

চাকরির খবরঃ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.idbibank.in অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ 2023

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন