চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। IDBI ব্যাংকে ১৩০০ শূন্যপদে ম্যানেজার নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা দেশ জুড়ে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত রকম প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চেও অসংখ্য শূন্যপদ রয়েছে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা। আবেদনের সময়সীমা সীমিত। আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আপনি যদি ব্যাংকে একটি ভালো কেরিয়ার গড়তে চান, তবে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। এই চাকরির যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। দেখে নিন।

IDBI ব্যাংকে ম্যানেজার পদে কর্মী নিয়োগ

IDBI ব্যাংক মূলত দুটি পদের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দুই পদের ক্ষেত্রেই আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নীচে শূন্যপদের সম্পূর্ণ বিবরণ দেওয়া হল।

পদের নাম মোট শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager – Grade ‘A’) ২০০টি।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM – Grade ‘O’ Regional) ১১০০টি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫% নম্বর সমেত (সাধারণ প্রার্থীদের জন্য) এবং ৫০% নম্বর সমেত (সংরক্ষিত প্রার্থীদের জন্য) স্নাতক পাস হতে হবে। এছাড়া কম্পিউটারে কাজ করার সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।

---Advertisement---

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স সাধারণত ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর বয়সে ছাড় রয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা আইডিবিআই ব্যাংকের নিয়ম অনুযায়ী সাধারণত মাসিক ৪৯,৫০০ টাকা থেকে বেতন পান। শীঘ্রই এই নিয়োগের জন্য একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। সেখানে সবকিছু স্পষ্ট উল্লেখ থাকবে। আপডেট মিস না করতে নিয়মিত আমাদের চ্যানেলে চোখ রাখুন।

আরও পড়ুনঃ মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? তালিকা দেখুন

আবেদন ফি

ক্যাটেগরি ফি
SC/ST/PWD প্রার্থীদের জন্য ২৫০ টাকা।
অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য ১০৫০ টাকা।

আবেদন পদ্ধতি

  1. আবেদন করার জন্য নীচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
  2. প্রথমে www.idbibank.in ওয়েবসাইটে যান এবং ‘Careers’ ট্যাবে ক্লিক করুন।
  3. “Recruitment of Junior Assistant Manager (JAM) 2026” লিঙ্কে ক্লিক করুন।
  4. ‘New Registration’ করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন।
  5. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  6. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
---Advertisement---

নির্বাচন প্রক্রিয়া

আইডিবিআই ব্যাংক কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করবে:

  • অনলাইন টেস্ট: এতে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে।
  • পার্সোনালিটি টেস্ট/ইন্টারভিউ: অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • মেডিকেল টেস্ট: সবশেষে একটি প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট নেওয়া হতে পারে যেখানে প্রার্থীদের শারীরিক সুস্থতা যাচাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয় তারিিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ ৮ মার্চ, ২০২৬।
আবেদনের শেষ তারিখ ১৯ মার্চ, ২০২৬।
অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৬ সালের মাঝামাঝি।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ