ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে চাকরির সুযোগ, আবেদন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) বিভিন্ন বিভাগের ম্যানেজার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 11/2023-24

পদের নাম- Manager, Asst. General Manager, Deputy General Manager
মোট শূন্যপদ- ৪৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন জানতে পারবেন।
মাসিক বেতন- উক্ত পদগুলির বেতন ৯৮,০০০/- টাকা থেকে ১,৫৫,০০০/- টাকা।
বয়সসীমা- ১ নভেম্বর, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ ইন্ডিয়ান ওয়েলে প্রশিক্ষণের দারুণ সুযোগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in -এ গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে। এরপর একই ডিটেলস দিয়ে লগইন করার পর অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি- তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীদের ২০০/- টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ- ২৫ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন