দেশের তরুণ শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে এবার এগিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক অথবা উচ্চতর ক্লাসে পড়ছেন এমন শিক্ষার্থীদের ‘IDRBT Summer Internship’ প্রোগামের মাধ্যমে ব্যাংকিং কাজকর্মের ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করা হচ্ছে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৪ হাজার টাকা স্টাইপেন্ড মিলবে। আপনি যদি আগ্রহী হন, তবে এই প্রোগ্রামের বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নিন।
এক নজরে
IDRBT Summer Internship 2026
| প্রোগ্রামের নাম |
IDRBT Summer Internship 2026।
|
| সংস্থা |
Institute for Development and Research in Banking Technology।
|
| ধরন | বেসরকারি। |
| কারা আবেদনযোগ্য |
ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা উচ্চতর শিক্ষার্থীরা।
|
| সুবিধা |
ট্রেনিং এ মাসে ১৪ হাজার টাকা স্টাইপেন্ড ও ট্রেনিং শেষে কাজের সুযোগ।
|
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | শুরু হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট |
IDRBT Summer Internship কি?
আইডিআরবিটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। হায়দ্রাবাদে অবস্থিত এই প্রতিষ্ঠানটি মূলত ব্যাংকিং প্রযুক্তির উন্নয়ন, নিরাপত্তা এবং নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করে। ফিনটেক, সাইবার সিকিউরিটি, মোবাইল ব্যাংকিং এবং ডেটা সায়েন্সের মতো বিষয়গুলো এখন ব্যাংকিং ব্যবস্থার মেরুদণ্ড। এই বিশেষায়িত ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এবং স্বনির্ভর করতে এই সংস্থাটি প্রতিবছর স্পেশাল ‘সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম (ISIP)’ আয়োজন করে।
আবেদনের যোগ্যতা
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন:
- আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা এই জাতীয় প্রযুক্তিগত বিষয়ে অধ্যয়নরত হতে হবে।
- বর্তমানে বি.ই (B.E), বি.টেক (B.Tech), এম.ই (M.E), এম.টেক (M.Tech) অথবা পিএইচডি (Ph.D) করছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বিগত সেমিস্টারগুলোতে অত্যন্ত ভালো ফলাফল (সাধারণত ফার্স্ট ক্লাস বা সমতুল্য গ্রেড) থাকতে হবে।
ইন্টার্নশিপের সুবিধা
- ইন্টার্নদের প্রতি মাসে ১৪ হাজার টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হয়।
- সফলভাবে ইন্টার্নশিপ শেষ করার পর একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
- সরাসরি লাইভ প্রজেক্টে কাজ করার ফলে অনেক কর্মমুখী অভিজ্ঞতা অর্জন করা যায়।
- দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়, যার ফলে ভবিষ্যতে চাকরির সুবিধা হয়।
আবেদন পদ্ধতি
এই প্রোগ্রামের আবেদনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়:
- প্রথমে Buddy4Study পোর্টালে ভিজিট করুন।
- Apply Now ক্লিক করে Register এ ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- How can students apply? তে ক্লিক করে আবেদনপত্র পূরণ করুন।
- এরপর নীচে দেওয়া নথিপত্র স্ক্যান করে একটি ফাইল হিসাবে isip@idrbt.ac.in ইমেইল আইডিতে পাঠিয়ে দিন। ইমেইলের টাইটেল হবে Application to IDRBT Summer Internship Programme.
আরও পড়ুনঃ OIST Internship প্রোগ্রামে বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, সাথে মাসিক স্টাইপেন্ড
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড।
- বিগত সেমিস্টারের মার্কশিট।
- একটি স্টেটমেন্ট অফ পারপাস।
- এক কপি আপডেটেড সিভি।
- ফটো।
- নিজের কলেজ থেকে প্রাপ্ত একটি রেকমেন্ডেশন লেটার।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে আবেদনকারীদের শর্টলিস্ট তৈরি করে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদের এরপর একটি অনলাইন ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। উত্তীর্ণদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হয়।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত তথ্য পেতে Buddy4Study ওয়েবসাইট ফলো রাখুন।
এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now