IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ: কেন্দ্রীয় সরকারের অধীনে একটি গুরুত্বপূর্ণ সার উৎপাদনকারী সংস্থা হল ইন্ডিয়ান ফারমার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড বা IFFCO। সম্প্রতি এই সংস্থার তরফ থেকে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেশ জুড়ে বিভিন্ন শাখায় যোগ্য প্রার্থীদের কাজে নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৪০,০০০ টাকার ওপর বেতন প্রদান করা হবে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের অধীনে ভালো বেতনের ও স্থায়ী চাকরি খুঁজছেন, তবে এই সুযোগ কোনভাবেই মিস করা উচিত নয়। আজকের প্রতিবেদনে নিয়োগের বিস্তারিত তথ্য রইল।
এক নজরে
IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ
IFFCO-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত অ্যাকাউন্টেন্ট পদের জন্যই লোক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে প্রার্থীদের তিন বছরের জন্য ট্রেনি হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারপর স্থায়ী পদে চাকরি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বেশ কিছু বাড়তি দক্ষতা থাকা প্রয়োজন। যেমন,
- কর্পোরেট ফিন্যান্স এবং অ্যাকাউন্টস।
- ট্যাক্সেশন (Taxation) এবং ট্রেজারি ম্যানেজমেন্ট।
- ERP/SAP সফটওয়্যার চালনার দক্ষতা।
- নিজের মাতৃভাষা ছাড়া অন্য এক বা একাধিক ভারতীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
১লা এপ্রিল, ২০২৬ অনুযায়ী, সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) প্রার্থীদের জন্য ৫ বছর এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে প্রায় ৪৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে যার মধ্যে HRA, ক্যান্টিন, ওয়াশিং এলাওয়েন্স এবং PF অন্তর্ভুক্ত।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রার্থীদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে এবং তখন বেতন হবে মাসে ৪০,০০০–৭৫,০০০ টাকা।
আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন।
- প্রথমে অফিসিয়াল আবেদন পোর্টালে যান: https://aavedan.iffco.coop/FMTRecruitment/
- আবেদনপত্র পূরণ করুন।
- আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার প্রমাণ থাকলে তা স্ক্যান করে আপলোড করুন।
- এখানে কোনো আবেদন ফি নেই। কাজ হয়ে যাওয়ার পর ফর্মটি সেভ করে সাবমিট করুন।
নির্বাচন প্রক্রিয়া
- প্রথমে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় বসতে হবে।
- অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
- চূড়ান্ত নির্বাচনের আগে উত্তীর্ণ প্রার্থীদের IFFCO-এর নির্ধারিত মান অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন করার শেষ তারিখ ১৫ই এপ্রিল, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






