চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

Airport Recruitment 2025: দেশের বিমানবন্দরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ শুরু হলো, ১৪৪৬ টি শূন্য পদে চাকরির সুযোগ

Priyanka Sen
---Advertisement---

Airport Recruitment 2025: IGI এভিয়েশন সার্ভিস এর তরফে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই নিয়োগের দুর্দান্ত সুযোগ করে দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে HR-IGI/15 -এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেই এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের সহজ সরল ভাবে আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হলো। তাই চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- IGI এভিয়েশন সার্ভিস।

পদের নাম- এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ ও লোডার।

মোট শূন্য পদের সংখ্যা- ১৪৪৬ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ- যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যদিও এর পাশাপাশি উচ্চতর যোগ্যতা অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও চাকরি প্রার্থীদের জন্য এই পদে আবেদনের সুযোগ থাকছে।

২) লোডার্স- এই পদের শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন।

---Advertisement---

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

বয়স সীমা- প্রতিটি পদের জন্য আবেদনে ইচ্ছুক এবং যোগ্য চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সসীমার মধ্যেই এই পদে আবেদন জানাতে পারবেন। গ্রাউন্ড স্টাফ পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যবর্তী হতে হবে। অপরদিকে লোডার্স পদের জন্য ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। এই নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা কোনরকম বয়সের ছাড় পাবেন না।

পদ অনুসারে মাসিক বেতন:

  • গ্রাউন্ড স্টাফ- ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা।
  • লোডার্স- ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- বিজ্ঞপ্তি প্রকাশন মাধ্যমে সংস্থার তরফে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের সঠিক যোগ্যতা থাকলে উভয় পদের জন্যই একজন চাকরিপ্রার্থী অনায়াসে আবেদন জানাতে পারেন। তবে সেই ক্ষেত্রে পৃথক আবেদনমূল্য জমা করতে হবে চাকরি প্রার্থীদের। এক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যদিও গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ রাউন্ডে পাস করতে হবে চাকরিপ্রার্থীদের। প্রতিটি চাকরি প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এর জন্য www.igiaviationdelhi.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে জমা করতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই ২১শে সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই আবেদন জমা করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ