GATE Result 2023: প্রকাশ পেল ‘GATE’ পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন

Published By: Madhumita Pal | Published On:
Share:

আইআইটি কানপুরের তরফে প্রকাশ পেল গ্র্যাজুয়েট অ্যাপটিটিউডের টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রে পরীক্ষার ওয়েবসাইট মারফত ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা (gate.iitk.ac.in) ওয়েবসাইটে গিয়ে রেজাল্টের বিষয়ে জানতে পারবেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) ‘GATE’ পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার গেট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার ফলাফলটি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ ২৯২২ শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ

প্রসঙ্গত, ‘গেট’ পরীক্ষাটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। চলতি বছরে ৪, ৫, ১১, ও ১২ ই ফেব্রুয়ারি ‘গেট’ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার প্রিলিমিনারি ‘অ্যানসার কি’ প্রকাশিত হয় ২১শে ফেব্রুয়ারি নাগাদ। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | Check HS 4th Semester Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026 | Check WBBSE Madhyamik Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই