চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

খড়্গপুর IIT -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

---Advertisement---

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর (IIT Kharagpur) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত সংস্থার বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদে এই নিয়োগ করা হবে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – R/09/2023

পদের নাম – Senior Library Information Assistant
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশনে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নূন্যতম ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ধারক হতে হবে।
মাসিক বেতন – ৩৫,৪০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ITBP -তে নিয়োগ

পদের নাম – Junior Engineer
মোট শূন্যপদ – ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা – Bachelor of Engineering/ Architecture ডিগ্রী প্রাপক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নূন্যতম ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ধারক হতে হবে।
মাসিক বেতন – ৩৫,৪০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

পদের নাম – Junior Technical Superintendent
মোট শূন্যপদ – ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা – Diploma in Engineering ডিগ্রী প্রাপক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নূন্যতম ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ধারক হতে হবে।
মাসিক বেতন – ৩৫,৪০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ এই মুহূর্তে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

পদের নাম – Junior Assistant
মোট শূন্যপদ – ৪৩ টি।
শিক্ষাগত যোগ্যতা – Bachelor’s Degree/ Bachelor’s Degree in Science(BSc)/ Diploma in Engineering ডিগ্রী প্রাপক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই নূন্যতম ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ধারক হতে হবে।
মাসিক বেতন – ২১,৭০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পুর্ন্ন অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের আইআইটি খড়্গপুরের নির্দিষ্ট ওয়েবসাইট erp.iitkgp.ac.in এ গিয়ে রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি – SC/ ST / PwD/ Women প্রার্থীদের এককালীন ২৫০/- টাকা, UR/ OBC/ EWS প্রার্থীদের এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৫ জুলাই, ২০২৩।

খড়্গপুর IIT -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ