CBSC দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Published By: Madhumita Pal | Published On:
Share:

সিবিএসসি (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে পারে। তবে এখনই বিস্তারিত সময়সূচি প্রকাশ করেনি বোর্ড। কিন্তু তার আগেই পরীক্ষা নিয়ে একটি নির্দেশিকা পাঠানো হলো সিবিএসসি অনুমোদিত বিদ্যালয়গুলিতে। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি গ্রহণ পর্ব।

সিবিএসসি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে প্রধানত বিদ্যালয়গুলি পরীক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে সিবিএসসি অনুমোদিত স্কুলগুলিতে বোর্ডের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে জানানো হয়, ফেব্রুয়ারি থেকে পরীক্ষা এহেন চিন্তাভাবনা রেখেই যেন বিদ্যালয়গুলি প্রস্তুতি নেয়। আন্দাজ ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যের সময়কালে স্কুলগুলিতে যেন নির্মাণ কাজ ও এই সংক্রান্ত কাজগুলি বন্ধ থাকে, যেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ জড়িত থাকতে পারে। অর্থাৎ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের এর ফলে যেন কোনোও অসুবিধার সম্মুখীন না হতে হয়। পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন করাটাও সমান গুরুত্বপূর্ণ। সেই কারণেই স্কুলগুলিকে জানানো হয়েছে সে সময় যেন অতিরিক্ত ছুটি মঞ্জুর না করা হয়। এবং একই সাথে সমগ্র পরীক্ষা ব্যবস্থা ও উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় যাতে কোনও প্রকার বিঘ্ন না ঘটে সেদিকেও সচেতন থাকতে হবে স্কুলগুলিকে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিরাট পরিবর্তন

সূত্রের খবর, মে মাসের মধ্যেই পরীক্ষা গ্রহণ সেরে ফলাফল প্রকাশের চিন্তাভাবনা আছে বোর্ডের। যদিও সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে শীঘ্রই এ বিষয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে বিস্তারিত।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download