নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ! এবার নিশানায় ১৬ স্কুল সাব ইন্সপেক্টর

Published By: Madhumita Pal | Published On:
Share:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একবার ফের সিবিআই এর পক্ষ থেকে গৃহীত হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার টার্গেটে মুর্শিদাবাদ জেলা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখতে চলেছেন মুর্শিদাবাদ জেলার স্কুল সাব ইন্সপেক্টরদের ভূমিকা। ২১ তারিখ তাঁদের ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই অনুযায়ী সিবিআই এর তদন্তকারী অফিসারদের তরফে চলছে তৎপরতার সাথে তদন্ত। এবার তাদের নিশানায় জেলা স্কুল সাব ইন্সপেক্টররা। সিবিআই সূত্রে জানানো হয়েছে, এদিন ২১ শে নভেম্বর দুপুর ২টোয় মুর্শিদাবাদ জেলার মোট ১৬ স্কুল সাব ইন্সপেক্টরদের প্রয়োজনীয় নথি সমেত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান কার্যালয়ে তলব করেছে সিবিআই। জেরার সাথে সেদিনই খতিয়ে দেখা হবে সমস্ত নথি।

আরও পড়ুনঃ শীঘ্রই প্রকাশ পাবে SSC সিজিএল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড

জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ১৬ টি সার্কেলের সাব ইন্সপেক্টরদের জেরা করতে চলেছে সিবিআই। ভরতপুর, ধূলিয়ান, জলঙ্গি, কান্দি, নবগ্রাম, সুতি ১ সহ মোট ১৬ টি সার্কেলের এসআইদের ডাকা হচ্ছে সিবিআইয়ের তরফে। সূত্রের খবর, এই সাব ইন্সপেক্টরদের বয়ান রেকর্ড করা হবে। এবং তাঁদের বয়ান ভডিওগ্রাফির মাধ্যমে পেশ করা হতে পারে আদালতে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদ জেলার মোট ২৮ জন শিক্ষককে বরখাস্ত করেছে আদালত। সিবিআই এর তরফে এই আঠাশজন শিক্ষক মুর্শিদাবাদ জেলার নির্দিষ্ট সার্কেলের যে যে স্কুলে চাকুরিরত ছিলেন সেই সার্কেলের স্কুল সাব ইন্সপেক্টরদের ভূমিকাকে এবার নজরদারিতে আনতে চলেছেন সিবিআই এর তদন্তকারি অফিসারেরা। সেই মতো এদিন ২১শে নভেম্বর জেরায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় সমস্ত দিকই খতিয়ে দেখছে সিবিআই। সেই মতো গ্রহণ করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন