INAE ফেলোশিপ 2026 | INAE Fellowship 2026 Application

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আপনি যদি পশ্চিমবঙ্গের একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হন এবং গবেষণামূলক কাজে আগ্রহ থাকে তবে ‘INAE ফেলোশিপ’ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ। যার পুরো নাম হলো ‘INAE আব্দুল কালাম টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ’ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE) দেশের মেধাবী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহায়তা প্রদান করে। যার মধ্যে এই ফেলোশিপের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী পাস একজন শিক্ষার্থী বর্তমানে কোন প্রতিষ্ঠানে রিসার্চ বা গবেষণার কাজে যুক্ত থাকলেই এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। ফেলোশিপের অধীনে মাসিক ভাতা সহ অন্যান্য পুরস্কার দেওয়া হয়। ভারতের তরুণ ইঞ্জিনিয়ারদের মধ্যে গবেষণার মানসিকতা বৃদ্ধি করতে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করাই এর প্রধান লক্ষ্য। চলতি বছরের আগ্রহী শিক্ষার্থীদের জন্যে সম্প্রতি এর আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। আবেদন করার আগে প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত জেনে নিন।

INAE ফেলোশিপ 2026

স্কলারশিপের নাম
INAE ফেলোশিপ 2026।
ধরন সরকারি।
প্রদানকারী সংস্থা
ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE)।
ক্লাস
ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক পাস করতে হবে।
স্কলারশিপের পরিমাণ
নির্দিষ্ট মাসিক ভাতা সহ বিভিন্ন পুরস্কার।
আবেদন প্রক্রিয়া
অনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমা শুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

INAE ফেলোশিপের জন্য আবেদন করার আগে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা প্রয়োজন:

  1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখায় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  3. সাধারণত এই ফেলোশিপটি তাদের দেওয়া হয় যারা কোনো স্বীকৃত একাডেমিক প্রতিষ্ঠান, সরকারি গবেষণাগার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে (PSU) তে গবেষণারত।
  4. প্রার্থীর পূর্ববর্তী গবেষণামূলক কাজের রেকর্ড এবং ভবিষ্যতে বড় কোনো প্রযুক্তিগত পরিবর্তনের সম্ভাবনা থাকতে হবে।
---Advertisement---

ফেলোশিপের সুবিধা ও আর্থিক সহায়তা

নির্বাচিত প্রার্থীরা এই ফেলোশিপের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকেন:

  1. ফেলোশিপের অধীনে নির্বাচিতদের প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের সাম্মানিক প্রদান করা হয়।
  2. গবেষণার কাজ চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক বিশাল অংকের একটি ‘কনটিনজেন্সি গ্রান্ট’ দেওয়া হয়।

আরও পড়ুনঃ অনন্ত মেরিট স্কলারশিপ 2026

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই সম্পন্ন করতে হতে পারে

অনলাইন:

  1. INAE বা Buddy4Study’ পোর্টালে গিয়ে এই স্কলারশিপ টি খুঁজে বের করুন।
  2. পোর্টালে নিজের নাম ও ইমেল দিয়ে সাইন-আপ করুন।
  3. ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে নিন।
  4. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সাবমিট করুন।

অফলাইন:

  1. INAE-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.inae.in) থেকে ‘Research & Innovation’ বা ‘Fellowship’ সেকশনে গিয়ে Nomination Form ডাউনলোড করুন।
  2. নমিনেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করুন।
  3. আপনার প্রয়োজনীয় নথিপত্র গুলি সংযুক্ত করুন।
    এরপর নিচে দেওয়া ইমেইল আইডি অথবা ঠিকানায় পাঠিয়ে দিন।
---Advertisement---
  • ইমেইল: inaehq@inae.in
  • ঠিকানা: Indian National Academy of Engineering (INAE)
    Ground Floor, Block-II, Technology Bhavan,
    New Mehrauli Road, New Delhi – 110016.

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় নিচের নথিগুলো প্রস্তুত রাখুন:

  1. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  2. পরিচয়পত্র (আধার কার্ড/পাসপোর্ট)।
  3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
  4. একটি আপডেটেড CV বা জীবনবৃত্তান্ত।
  5. গবেষণা প্রকল্পের প্রস্তাবনা (Project Proposal)।

নির্বাচনের পদ্ধতি

আবেদন জমা পড়ার পর একটি বিশেষজ্ঞ কমিটি সমস্ত প্রপোজাল যাচাই করেন। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জন্য ডাকা হতে পারে। প্রার্থীর উদ্ভাবনী চিন্তা, কাজের গভীরতা এবং প্রযুক্তির সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন কতদিন চলবে সেই নিয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট বা Buddy4Study সাইটটি ফলো করুন।

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026 | JM Sethia Merit Scholarship Application Form Download প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online