INAE Young Innovator-Entrepreneur Award 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ১ লক্ষ টাকা দিচ্ছে এই প্রোগ্রাম

Published By: Nabadip Saha | Published On:
Share:

দেশের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি নানান প্রোগ্রাম চালু রয়েছে। এমনি একটির বিষয়ে আজকে কথা বলব যেটি সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। এর নাম INAE Young Innovator-Entrepreneur Award. সাধারণত ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাস পড়ুয়াদের এই সুবিধাটি দেওয়া হয়। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বহু শিক্ষার্থীদের, যাদের গবেষণা বা উদ্ভাবনী দক্ষতা আছে, তাদের এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। নগদ ১ লক্ষ টাকা ও অন্যান্য পুরস্কার দেওয়া হয় তাদের। আপনিও যদি যোগ্য হন, তবে সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করতে পারেন।

INAE Young Innovator-Entrepreneur Award 2026

প্রোগ্রামের নাম INAE Young Innovator-Entrepreneur Award 2026
ধরন সরকারি।
প্রদানকারী সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE)।
কারা পাবে স্নাতক পাস ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।
সুবিধা নগদ ১ লক্ষ টাকা ও অন্যান্য পুরস্কার।
আবেদন পদ্ধতি
অনলাইন এবং অফলাইন।
সময়সীমা নির্দিষ্ট।
অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স অবশ্যই ৪৫ বছরের নিচে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতক (B.E./B.Tech) বা উচ্চতর ডিগ্রিধারী হতে হবে।
  • আবেদনকারীকে একটি নতুন কিছু উদ্ভাবন করে থাকতে হবে।
  • আবেদনকারীর উদ্ভাবন এমন হওয়া উচিত যেটি সামাজিক বা ব্যবসার কোনো ক্ষেত্রে সহায়তা করে।
---Advertisement---

কি কি পুরস্কার দেওয়া হয়?

  • এই প্রোগ্রামে বিজয়ী প্রার্থীদের নগদ ১ লক্ষ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।
  • একটি মানপত্র বা শংসাপত্র দেওয়া হয়।
  • দেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের সাথে পরিচিতি বাড়ে, ফলে ভবিষ্যতে কাজের বড়ো সুযোগ পাওয়া যায়।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন প্রক্রিয়ার সময় নিচের নথিপত্রগুলো প্রস্তুত রাখুন:

  • আবেদনকারীর বিস্তারিত বায়ো-ডাটা বা সিভি (CV)।
  • বয়সের প্রমাণপত্র (আধার কার্ড/পাসপোর্ট/জন্ম সার্টিফিকেট)।
  • একাডেমিক কোয়ালিফিকেশনের প্রমানপত্র।
  • উদ্ভাবনী প্রকল্পের একটি বিস্তারিত রিপোর্ট।
  • উদ্ভাবনের একটি প্রোটোটাইপের ছবি বা ভিডিও লিঙ্ক।
  • ব্যবসায়িক পরিকল্পনার রিপোর্ট।

আবেদন প্রক্রিয়া

INAE-এর এই পুরস্কারের জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যায়।

অনলাইনে আবেদন করতে,

  • প্রথমে Buddy4Study পোর্টালে যান।
  • Apply Now ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর নির্দিষ্ট প্রোগ্রামের লিংকে ক্লিক করে গুগল ফর্ম ফিলাপ করুন।
  • সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন।

অফলাইনে আবেদনের জন্য,

  • INAE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
    নির্দিষ্ট প্রোগ্রামের লিংকটিতে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করুন।
  • সেটি প্রিন্ট আউট করে নিয়ে নিজের হাতে ফিলাপ করুন।
  • তার সঙ্গে নিচের নথিগুলি যুক্ত করুন।
  • এরপর সব কিছুর ছবি তুলে একটি অ্যাটাচমেন্ট করে inaehq@inae.in ইমেইলে পাঠিয়ে দিন।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনের পর প্রার্থীর একাডেমিক কোয়ালিফিকেশন এবং উদ্ভাবনী ক্ষমতা বিশ্লেষণ করে শর্ট লিস্ট তৈরি করা হয়। শর্টলিস্ট করা প্রার্থীদের উচ্চ পর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়। সেখান থেকে যোগ্য প্রার্থীদের পুরস্কার দেওয়ার জন্য নাম বাছা হয়।

---Advertisement---

আরও পড়ুনঃ IIT Mandi Summer Internship: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড

আবেদনের সময়সীমা

এবছর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন কিন্তু বেশিদিন চলবে না। তাই আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করতে বলা হচ্ছে। আরো তথ্য পেতে অফিশিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ফলো করুন।

এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026 | NIDM Internship Program 2026 Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা