India Post GDS Recruitment 2024 | মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024: আপনি কি একজন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থী? মাধ্যমিক পাশে ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। কেন্দ্রীয় সরকার মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করছে। প্রায় 40 হাজারেরও বেশি শূন্যপদে কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি পোস্ট অফিসে এই গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024

Employment No.— 17-03/2024-GDS dated 12.07.2024

পদের নাম— গ্রামীণ ডাক সেবক (GDS), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM)
মোট শূন্যপদ— ৪৪, ২২৮ টি।

গ্রামীণ ডাক সেবক শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

মূলত তিন ধরণের এই শূন্যপদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে। পাশাপাশি আগ্রহী প্রার্থীর বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে।

West Bengal GDS Recruitment 2024

গ্রামীণ ডাক সেবক মাসিক বেতন— Branch Postmaster পদের মাসিক বেতন হল ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা। Assistant Branch Postmaster এবং Gramin Dak Sevak পদের মাসিক বেতন হল ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে মহিলাদের জন্য চাকরির সুযোগ 

GDS Age Limit 2024 Bengali

বয়সসীমা— প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় থাকবে।

West Bengal GDS Application Process 2024

আবেদন পদ্ধতি— আগ্রহী আবেদনকারীদের প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ফরম্যাটে সাম্প্রতিক রঙিন ছবি এবং নিজের সাক্ষর আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হওয়ার পর আবেদন ফি জমা করে শূন্যপদ ভিত্তিক সার্কেল নির্বাচন করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

Application Fees

আবেদন ফি— তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর দেখে নিন 

WB GDS Online form fillup last date

আবেদনের শেষ তারিখ— ৫ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন