ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টে এইট পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- B-2/MMS/M.V Mechanic/ 2022-23
পদের নাম- Skilled Artisan (M.V Mechanic)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইট পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের ট্রেড পাশ সাটিফিকেট থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Manager, Mail Motor Service, GPO Building, Sector 17 D, Chandigarh-160017
আবেদনের শেষ তারিখ- ১৪ এপ্রিল, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন