ভারতীয় বায়ু সেনাতে ‘অগ্নিবীর’ নিয়োগ, দেখে নিন কিভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যে বহু সংখ্যক ‘অগ্নিবীর’ ভারতীয় সেনায় নিযুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছেন। এবার ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে ‘অগ্নিবীর(বায়ু)’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কোন শিক্ষাগত যোগ্যতায় কিভাবে হবে নিয়োগ সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেশ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 01/2023

পদের নাম – AGNIVEERVAYU
মোট শূন্যপদ – Not Mentioned
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজি বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ সহ ইঞ্জিনিয়ারিংয়ের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন – ৩০,০০০ টাকা।
বয়সসীমা – সর্বোচ্চ ২১ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ

শারীরিক যোগ্যতা – এই পদের জন্য ন্যূনতম গ্রহণযোগ্য উচ্চতা হল ১৫২ সেমি, উত্তরাখণ্ডের উত্তর পূর্ব বা পার্বত্য অঞ্চলের প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৪৭ সেমি, লাক্ষাদ্বীপের প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হবে ১৫০ সেমি।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশানের নিচের অংশে থাকা আবেদনপত্রটি একটি A4 কাগজে প্রিন্ট করে কলাম অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রটি একটি পিডিএফ -এর মধ্যে স্ক্যান করে – bluesports.rec@iaf.nic.in এই ইমেইল এড্রেসে পাঠাতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের ভারতীয় বায়ু সেনার নির্দিষ্ট ওয়েবসাইট www.agnipathvayu.cdac.in থেকে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। উল্লেখ্য এই সমস্ত নিয়োগগুলি হবে ভারত সরকারের স্পোর্টস কোটার অধীনে।

আবেদনের শেষ তারিখ – ৫ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে