বায়ুসেনা বাহিনীতে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন জানান

Published By: Exam Bangla | Published On:
Share:

ভারতীয় বায়ুসেনা বাহিনীর পক্ষ থেকে ১৫৩ টি শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে একাধিক পদের জন্য এখানে আবেদনের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। যদিও এর থেকে উচ্চতর যোগ্যতাতেও বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য জানানো হচ্ছে যে, এখানে কোনরকম অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ নেই। তাই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনের সমস্ত নিয়ম ভালোভাবে বুঝে নিয়ে আবেদনটি সেরে ফেলুন। আজকের প্রতিবেদনের মাধ্যমে EXAM BANGLA র তরফে আবেদনের সমস্ত নিয়ম সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করা হলো।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্ডিয়ান এয়ার ফোর্স

যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে-

  • হিন্দি টাইপিস্ট,
  • লোয়ার ডিভিশন ক্লার্ক,
  • স্টোর কিপার,
  • মাল্টি টাস্কিং স্টাফ,
  • হাউসকিপিং স্টাফ,
  • কার্পেন্টার,
  • পেইন্টার,
  • মেস স্টাফ ইত্যাদি।

মাসিক বেতন- কেন্দ্র সরকারের বেতন ফ্রম অনুসারে এই ক্ষেত্রে নিযুক্ত চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন গ্রুপকে পদের জন্য বেতনক্রম ২ অনুসারে এবং গ্রুপ ডি পদের জন্য বেতনক্রম ১ অনুসারে প্রতি মাসে বেতন পাবেন কর্মীরা।

---Advertisement---

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ সরকারের চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীদের এখানে বিভিন্ন পদ অনুসারে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। একাধিক গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস সভ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষের যে কোন রাজ্যের চাকরিপ্রার্থীরাই পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারেন। এর পাশাপাশি গ্রুপ সি পদগুলির জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

অন্যান্য দক্ষতা- মাল্টি টাস্কিং স্টাফ, টাইপিস্ট কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ অথবা প্রতি মিনিটের ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা- এক্ষেত্র সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়া হলেও, সাধারণ চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্তই আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যতা অনুসারে সঠিক চাকরি প্রার্থীদের বেছে নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর মোট দুটি ধাপের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নিয়োগ করবে ভারতীয় বায়ু সেনা কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই স্কিল টেস্ট অথবা শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীদের নিজেদের নামে একটি দরখাস্ত কম্পিউটার থেকে টাইপ করাতে হবে। এরপর সেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জেরক্স করে সেলফ অ্যাটেস্ট্যান্ট করে নিতে হবে। এরপর সব শেষে নথিপত্র গুলি এক করে একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। চাকরিপ্রার্থীদের অবশ্যই ০৮/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা