চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি দারুন নিয়োগের সুখবর। ইন্ডিয়ান আর্মি তে মাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট ২৫ হাজারেরও বেশি শূন্যপদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকেই সব মিলিয়ে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। নিয়োগ প্রাপ্তদের মাসিক ৩০ হাজার টাকা বেতন মিলবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দেশের সেবায় কাজ করার জন্য ইচ্ছুক থাকেন, তবে এই সুযোগ কোনভাবেই হাতছাড়া করা উচিত হবে না। এক্ষুনি প্রতিবেদনটি বিস্তারিত পড়ে সবকিছু জেনে আবেদন করে ফেলুন।

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ

এই নিয়োগের মাধ্যমে সারা দেশ জুড়ে যোগ্য প্রার্থীদের বিভিন্ন বিভাগে কাজে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকে কোন বিভাগে কয়টি করে শূন্য পদে রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য নিচের টেবিলে দেওয়া হল।।

নিয়োগ অফিস (ARO) আওতাভুক্ত জেলাসমূহ অগ্নিবীর GD (সম্ভাব্য) টেকনিক্যাল ও ক্লার্ক (সম্ভাব্য) ট্রেডসম্যান (৮ম ও ১০ম) মোট (আনুমানিক)
ARO Barrackpore উত্তর ২৪ পরগণা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ৬৫০ – ৭৫০ ১৫০ – ১৮০ ৮০ – ১০০ ৯০০ – ১০৩০
RO (HQ) Kolkata কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ৭০০ – ৮০০ ১৮০ – ২০০ ১০০ – ১২০ ৯৮০ – ১১২০
ARO Berhampore মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ৬০০ – ৭০০ ১২০ – ১৫০ ৭০ – ৯০ ৭৯০ – ৯৪০
ARO Siliguri দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ৫০০ – ৬০০ ১০০ – ১২০ ৬০ – ৮০ ৬৬০ – ৮০০
ARO Malda উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ৪৫০ – ৫৫০ ৮০ – ১০০ ৫০ – ৭০ ৫৮০ – ৭২০
  • মহিলা মিলিটারি পুলিশ (GD) পদের জন্য আলাদাভাবে জোনাল ভিত্তিক (ZRO Kolkata) নিয়োগ হয়, যার শূন্যপদ সাধারণত পুরো রাজ্যের জন্য ১০০-১৫০ এর আশেপাশে থাকে।
---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা

বিভাগ যোগ্যতা
অগ্নিবীর GD: নূন্যতম ৪৫% নম্বরসহ মাধ্যমিক পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।
অগ্নিবীর টেকনিক্যাল: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক (১০+২) পাশ। নূন্যতম ৫০% নম্বর থাকতে হবে।
অগ্নিবীর ক্লার্ক / স্টোর কিপার: যে কোনো বিভাগে ৬০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ। ইংরেজি এবং গণিত/অ্যাকাউন্টস-এ ৫০% নম্বর বাধ্যতামূলক।
অগ্নিবীর ট্রেডসম্যান: ১০ম শ্রেণি বা ৮ম শ্রেণি পাশ। প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর থাকা প্রয়োজন।

বয়সসীমা

সব পদের জন্যই বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০১ অক্টোবর ২০০৫ থেকে ০১ এপ্রিল ২০০৯-এর মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগের পর অগ্নিবীরদের প্রথম বছরে মাসিক বেতন থাকবে ৩০,০০০ টাকা। এটি বাড়তে বাড়তে চতুর্থ বছরে ৪০,০০০ টাকা পর্যন্ত হবে। চার বছরের মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্যাকেজ হিসেবে প্রায় ১১.৭১ লক্ষ টাকা প্রদান করা হবে, যা সম্পূর্ণ করমুক্ত। এছাড়া ২৫% অগ্নিবীরকে স্থায়ীভাবে সেনাবাহিনীতে নিয়োগের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ WBSSC Group C D Admit Card বেরিয়েছে, ডাউনলোড লিঙ্ক রইল

---Advertisement---

আবেদনের পদ্ধতি

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in– গিয়ে ‘Agnipath’ মেনুতে ক্লিক করুন।
  2. নতুন ইউজার হলে ‘Registration’ সম্পন্ন করুন।
  3. প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।
  4. প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটিকে নির্ভূল ভাবে পূরণ করুন।
  5. আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথি এবং ছবির স্ক্যান করা কপি আপলোড করুন।
  6. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।

আবেদনের চার্জ

আবেদন করার জন্য প্রতি প্রার্থীকে ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে নির্বাচন প্রক্রিয়া মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে:

প্রথম পর্যায়: অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম (CEE)। এটি একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।

বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর
জেনারেল নলেজ (GK) ১৫ ৩০
জেনারেল সায়েন্স (GS) ১৫ ৩০
গণিত (Maths) ১৫ ৩০
লজিক্যাল রিজনিং ০৫ ১০
মোট ৫০ ১০০

 

  • অগ্নিবীর টেকনিক্যাল পদের ক্ষেত্রে গণিত ও পদার্থবিদ্যা থেকে ১৫টি করে প্রশ্ন থাকে। আর রসায়ন ও সাধারণ জ্ঞান থেকে ১০টি করে প্রশ্ন থাকে।
  • অগ্নিবীর ক্লার্ক / স্টোর কিপার (Clerk/SKT) পদের পার্ট-১ এ সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং গণিত এবং পার্ট-২ এ ইংরেজি পরীক্ষা নেওয়া হয়। ক্লার্ক পদের জন্য ইংরেজিতে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক। গ্রামার, প্যাসেজ এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে।
  • আপনার কাছে যদি নিচের কোনো সার্টিফিকেট থাকে, তবে আপনি লিখিত পরীক্ষায় বোনাস নম্বর পাবেন:
NCC ‘A’ Certificate: ৫ নম্বর
NCC ‘B’ Certificate: ১০ নম্বর
NCC ‘C’ Certificate: ১৫ থেকে ২০ নম্বর (GD পদের জন্য অনেক সময় লিখিত পরীক্ষা ছাড় পাওয়া যায়)।
ITI/Diploma (Technical পদের জন্য): ২০ থেকে ৫০ নম্বর পর্যন্ত বোনাস পাওয়া যায়।

দ্বিতীয় পর্যায়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট এআরও (ARO) মারফত একটি রিক্রুটমেন্ট র‍্যালিতে ডাকা হবে। সেখানে তাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PFT), ফিজিক্যাল মেজারমেন্ট (PMT) এবং মেডিকেল টেস্ট করা হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্টে ১.৬ কিমি দৌড়, পুল-আপস এবং ব্যালেন্সিং টেস্টের মতো শারীরিক কসরত অন্তর্ভুক্ত থাকে। দুই ধাপে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অগ্নিবীর হিসেবে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ০১ এপ্রিল ২০২৬
  • অনলাইন পরীক্ষার তারিখ (CEE): ০১ জুন থেকে ১৬ জুন ২০২৬ (সম্ভাব্য)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

---Advertisement---

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। 

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Indian Army Agniveer Recruitment 2026

Indian Army

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 30,000 – 40,000

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ