আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন? তাহলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক আপনার জন্য দারুন সুযোগ এনে দিয়েছে। ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হতে চলেছে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যোগ্য প্রার্থীদের এই পদ গুলোতে আহ্বান জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে প্রত্যেক প্রার্থীকে আবেদন করতে বলা হয়েছে। যারা এই চাকরিতে আবেদনের জন্য ইচ্ছুক, তারা বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিন।
এক নজরে
ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ
ইন্ডিয়ান ব্যাংক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩৬৭টি শূন্যপদ পূরণের কথা জানিয়েছে। বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সাধারণ, এস সি, এস টি, ওবিসি, ই ডব্লিউ এস ইত্যাদি প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। স্কেল অনুযায়ী পদ ও শূন্যপদের বিবরণ নিচের দেওয়া হল।
স্কেল ১ (Scale I)
এই স্কেলে প্রধানত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যায়ের পদগুলো রয়েছে। এখানে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ১৫ টি।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিকিউরিটি: ১০টি।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার: ৪টি ।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – আর্কিটেক্ট: ১টি।
স্কেল ২ (Scale II)
এই স্কেলে ম্যানেজারিয়াল পর্যায়ের সবথেকে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। মোট ২৬৯টি শূন্যপদ রয়েছে।
- ম্যানেজার – আইটি (বিভিন্ন বিভাগ যেমন DC, Info Security, DBA, Network, Application, API, Data Analyst): ২৬টি।
- ম্যানেজার – চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: ১০টি।
- ম্যানেজার – ক্রেডিট: ৮০টি।
- ম্যানেজার – ফিন্যান্স: ৮০টি।
- ম্যানেজার – ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট: ৪০টি।
- ম্যানেজার – ওয়েলথ ম্যানেজমেন্ট: ৫টি।
- ম্যানেজার – এইচআর (HR): ১০টি ।
- ম্যানেজার – মার্কেটিং: ১০টি।
- ম্যানেজার – ডাটা অ্যানালিস্ট (আইটি ব্যতীত): ৮টি।
স্কেল ৩ (Scale III)
এই স্কেলে সিনিয়র ম্যানেজারের পদগুলো অন্তর্ভুক্ত। মোট ৮৩ টি পদ খালি রয়েছে।
- সিনিয়র ম্যানেজার – ক্রেডিট: ২০টি।
- সিনিয়র ম্যানেজার – ফিন্যান্স: ২০টি।
- সিনিয়র ম্যানেজার – ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট: ১০টি ।
- সিনিয়র ম্যানেজার – রিস্ক ম্যানেজমেন্ট (Model Validator, IT Risk, Data Analyst, Risk Management, Climate Risk): ১৫টি।
- সিনিয়র ম্যানেজার – ডিলার (Forex, Rupee Derivatives, Equity, NSLR, SLR): ১৮টি ।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
ইন্ডিয়ান ব্যাংক বিভিন্ন পদের স্কেল অনুযায়ী কর্মীদের আলাদা আলাদা বেতন প্রদান করবে।
- Scale I: ₹৪৮,৪৮০ থেকে ₹৮৫,৯২০।
- Scale II: ₹৬৪,৮২০ থেকে ₹৯৩,৯৬০।
- Scale III: ₹৮৫,৯২০ থেকে ₹১,০৫,২৮০।
বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা ডিএ (DA), সিসিএ (CCA), এইচআরএ (HRA), লিভ ফেয়ার কনসেশন (LFC), মেডিকেল এইড এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিটি পদের জন্যই আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের নির্দিষ্ট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
বয়সসীমা
০১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স পদ বিশেষে সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে:
- প্রথমে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.indianbank.in) গিয়ে ‘Career’ ট্যাবে যেতে হবে।
- “Recruitment of Specialist Officers 2026” বিজ্ঞপ্তির অধীনে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
- আবেদনপত্র পূরণ করতে হবে।
- ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, লেফট থাম্ব ইম্প্রেশন এবং হাতে লেখা একটি স্ব-ঘোষণাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি
- SC / ST / PwBD (প্রতিবন্ধী) প্রার্থী: ১৭৫ টাকা।
- অন্যান্য সকল প্রার্থী (General / OBC / EWS): ১,০০০ টাকা।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ বরোদার অধীনে কলকাতাসহ দেশের বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
ব্যাংক মারফত জানানো হয়েছে, আবেদনকারীদের সংখ্যার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া স্থির করা হবে। যদি আবেদনকারী সংখ্যা কম হয় তবে প্রার্থীদের শর্টলিস্ট করে শুধুমাত্র একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে মোট ১০০ নম্বর থাকবে। কিন্তু আবেদনকারীদের সংখ্যা বেশি হলে সে ক্ষেত্রে ইন্টারভিউ এর আগে একটি লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা থেকে ৮০ এবং ইন্টারভিউয়ে থেকে ২০ এই অনুপাতে পাস নম্বর ঠিক করা হবে। পরীক্ষার প্যাটার্ন হবে এইরকম,
| Subject | No. of Questions | Maximum Marks | Medium of Exam. | Duration |
| English Language | 20 | 20 | English | 20 Minutes |
| Professional Knowledge (Respective Domain) | 60 | 120 | English & Hindi | 60 Minutes |
| Reasoning | 20 | 20 | English & Hindi | 20 Minutes |
| Quantitative Aptitude | 20 | 20 | English & Hindi | 20 Minutes |
| Total | 120 | 180 | 2 Hours |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ০৮ এপ্রিল ২০২৬।
- আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬।
- আবেদন এডিট বা মডিফিকেশন করার শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now