কেন্দ্রীয় সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স এর তরফে উপকূলীয় রক্ষক বাহিনীতে নাবিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- Nil
পদের নাম- Navik (Domestic Branch)
মোট শূন্যপদ- ৩০ টি। (UR- 12, EWS- 02, OBC- 10, ST-2, SC- 4)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Navik (General Duty)
মোট শূন্যপদ- ২২৫ টি। (UR-88, EWS- 22, OBC-61, ST-22, SC-32)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Maths and Physics নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির কবরঃ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১ সেপ্টেম্বর ২০০১ থেকে ৩১ আগস্ট ২০০৫ জান্ম তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card এর মাধ্যমে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা