৬০০টি শূন্য পদে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন জানান

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সমুদ্র তীরবর্তী অঞ্চলের প্রতিরক্ষার জন্য বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে চাকরি প্রার্থীদের একাধিক পদে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। নৌ সেনাবাহিনীর সঙ্গে একত্রিতভাবে কাজ করার সুযোগ রয়েছে এখানে। তবে এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে নিযুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে যে সমস্ত যুবকের, অবশ্যই এই পদের জন্য আবেদন জানাতে পারেন। কোন কোন পদে নিয়োগ করা হবে? কতগুলি শূন্য পদ রয়েছে? আবেদন জানাতে পারবে? আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • জেনারেল ডিউটি নাবিক,
  • ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক,
  • যান্ত্রিক।

মোট শূন্য পদের সংখ্যা- ৬১০টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) জেনারেল ডিউটি নাবিক- যে কোন স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে পদার্থবিদ্যা ও গণিতের সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করলে, পুরুষ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

২) ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন জানানো যাবে।

৩) যান্ত্রিক- মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন চালাতে পারবেন। পাশাপাশি ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী থাকলেও চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

---Advertisement---

আরও পড়ুনঃ রাজ্যের কাস্টম অফিসে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

বয়স সীমা- অন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী হলে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা- আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারি পদে কর্মী নিয়োগের সুযোগ

নিয়োগ পদ্ধতি- চাকরি প্রার্থীদের মধ্যে থেকে বিভিন্ন নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে ভারতীয় কোস্টগার্ড পদে নিয়োগ করার জন্য।

  • Stage I- প্রতিরক্ষা বাহিনীর এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হতে প্রথমেই চাকরিপ্রার্থীদের একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে।
  • Stage II- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে স্টেজ II অর্থাৎ এন্সেসমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে।
  • Stage III & IV- এরপর যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরির মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।

চাকরির খবরঃ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথি:

  1. আবেদনকারীর সরকারি পরিচয় পত্র,
  2. সার্ভিস সার্টিফিকেট,
  3. পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
  4. ঠিকানার প্রমাণপত্র,
  5. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে ২৫ শে জুন,২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য https://joinindiancoastguard.cdac.in/cgept/ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে