চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

Indian Coast Guard Recruitment: দেশের পুরুষ চাকরি প্রার্থীদের কোস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, ১৭০ টি শূন্য পদে আবেদন জানান

Priyanka Sen
---Advertisement---

Indian Coast Guard Recruitment: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ইন্ডিয়ান কোস্ট গার্ড বিভাগ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! যেখানে দেশের সমুদ্রতট রক্ষণাবেক্ষণ এবং প্রতিরক্ষার জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত ১৭০ টি শূন্য পদে সহকারী কমান্ডেন্ট পদে এই নিয়োগটি করা হবে। এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। কারা আবেদন জানাতে পারবেন? কতদিন পর্যন্ত আবেদনের সময় রয়েছে? কিভাবে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন জানাবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্ডিয়ান কোস্ট গার্ড।

পদের নাম- এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (গ্রুপ এ গেজেটেড অফিসার)।

মোট শূন্য পদের সংখ্যা- ১৭০ টি।

নিয়োগ কারী বিভাগের নাম- জেনারেল ডিউটি, টেকনিক্যাল।

বিভাগ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) জেনারেল ডিউটি- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পুরুষ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় গণিত এবং পদার্থবিদ্যা বিষয়ে দুটি থাকতে হবে। স্নাতক ডিগ্রির পর ডিপ্লোমা ডিগ্রী থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

২) টেকনিক্যাল (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নেবাল আর্কিটেকচার বা মেরিন অথবা অটোমেটিভ বা সমতুল্য বিষয়ের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে। এর পাশাপাশি এই সমস্ত বিষয়ের উপর সমতুল্য যেকোনো যোগ্যতা থাকলেই চারটি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই পদের ক্ষেত্রেও শুধুমাত্র পুরুষ চাকরিপ্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- ০১/০৭/২০২৬ তারিখের হিসাবে নূন্যতম ২১ বছর থেকে সর্বত্র ২৫ বছরের চারটি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন।

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- ভারতীয় কোস্টগার্ড এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগের জন্য প্রথমে কোস্টগার্ড কমন এডমিশন টেস্ট বা CGCAT পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে। মোট ১০০ নম্বরের MCQ ভিত্তিক এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রিলিমিনারি সিলেকশন বোর্ড বা দ্বিতীয় ধাপের পরীক্ষা দিতে পারবেন। এরপর পার্সোনালিটি টেস্ট এবং গ্রুপ ডিসকাশনের মতো বেশ কয়েকটি ধাপ পার করে সব শেষে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন চাকরি প্রার্থীরা। নিয়োগ পদ্ধতির সম্পর্কে আরো বিশদে বুঝে নেওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রত্যেকটি পুরুষ চাকরি প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। ২৩/০৭/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ