রাজ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দপ্তরে চাকরি, মাধ্যমিক পাশে অবদান করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের মধ্যেই ইন্ডিয়ান কোস্ট গার্ড দপ্তরে গ্রুপ- সি নিয়োগ চলছে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে কলকাতার রাজারহাটে ইন্ডিয়ান কোস্ট গার্ড -এর হেডকোয়াটার অফিসে।

পদের নাম- সিভিলিয়ান MT ড্রাইভার।
শূন্যপদ- মোট ৮ টি। (UR- ৫, OBC- ১, SC- ২)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, ভারী এবং হালকা গাড়ি চালানোর অন্ততপক্ষে দু বছরের অভিজ্ঞতা সঙ্গে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
নিয়োগের স্থান- হলদিয়া, কলকাতা, ভুবনেশ্বর, পারাদ্বীপ।

পদের নাম- Fork লিফট অপারেটর।
শূন্যপদ- ১ টি। (UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা সহ ITI পাশ অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ ITI পাশ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
নিয়োগের স্থান- ভুবনেশ্বর।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম- MT Fitter/ MT (Mech)
শূন্যপদ- মোট ৩ টি। (UR- ২,SC- ১)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI এ ডিপ্লোমা। অটোমোবাইল ওয়ার্কশপ এ অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
নিয়োগের স্থান- কলকাতা।

পদের নাম- ফায়ারম্যান।
শূন্যপদ- মোট ২ টি। (UR-১,OBC- ১)
নিয়োগের স্থান- কলকাতা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
নিয়োগের স্থান- কলকাতা।

পদের নাম- ইঞ্জিন ড্রাইভার
শূন্যপদ- ১ টি। (UR- ১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ট্রেডে যেকোন মানের সার্টিফিকেট সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
বেতন- প্রতিমাসে ২৫,৫০০ টাকা।
নিয়োগের স্থান- হলদিয়া

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ

পদের নাম- MTS (চৌকিদার)
শূন্যপদ- ১ টি। (SC- ১)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।
নিয়োগের স্থান- হলদিয়া।

পদের নাম- Lascar
শূন্যপদ- ১ টি। (OBC- ১)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে বোটে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।
নিয়োগের স্থান- হলদিয়া।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এই ওয়েবসাইট থেকে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্য পাবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০ অক্টোবর, ২০২১ তারিখ। অর্থাৎ আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২১।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026