বন দপ্তরে কর্মী নিয়োগ চলছে, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

গোটা দেশজুড়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বনদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন -এর মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি হলো একটি কেন্দ্রীয় সরকারের চাকরি। যেকোন ভারতীয় নাগরিক এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।

Indian Forest Service Recruitment

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। নেপাল ও ভুটানের বাসিন্দারাও শর্তসাপেক্ষে এই পদে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ- 151 টি।

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 আগস্ট, ‌ 2022 তারিখের হিসেবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা (SC/ ST/ OBC) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- নিম্নলিখিত বিষয়গুলি যেকোন একটিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। বিষয় গুলি হল Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology or a Bachelor’s degree in Agriculture, Forestry or in Engineering.
শারীরিক যোগ্যতা- আবেদনকারীকে সুস্বাস্থ্যের অধিকারী ও সক্ষম হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে লগইন করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 22 ফেব্রুয়ারি, 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি- মহিলা প্রার্থী, তপশিলি জাতি, অবশ্যই উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী বাদে অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে সরাসরি অনলাইনে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 21 ফেব্রুয়ারি, 2022।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ

Apply Now: Registration | Login
Official Notice: Download Now
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা