কলকাতা জাদুঘরে লাইব্রেরিয়ান নিয়োগ, ১৪ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স সীমা এবং আবেদন পদ্ধতি সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 02/2024

পদের নাম— Assistant Librarian (UR)
শিক্ষাগত যোগ্যতা— উক্ত শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব অথবা জাদুঘর সম্পর্কিত অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

পদের নাম— Hindi Translator (UR)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মূল বিষয় হিন্দির পাশাপাশি ইংরেজি বিষয় সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রী অর্জন করে থাকতে হবে। ট্রান্সলেশন সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে জুট কর্পোরেশনে চাকরির সুযোগ

পদের নাম— Modeller (OBC)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের স্কুল ফাইনাল পরীক্ষায় পাস করে থাকার সঙ্গে মডেলিং বিষয়ে স্পেশালাইজেশন সহ আর্টস বিভাগে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এই কাজের ক্ষেত্রে অপূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।

পদের নাম— Guide Lecturer (OBC)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমানের যে কোনো ডিগ্রী অর্জন করে থাকতে হবে। পাশাপাশি প্রাণীবিদ্যা বিষয়ে বাংলা ভাষা ছাড়া হিন্দি এবং ইংরেজিতে ও কথা বলার দক্ষতা রাখতে হবে।

পদের নামমোট শূন্যপদমাসিক বেতনবয়সসীমা
Assistant Librarian১ টি২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকাসর্বোচ্চ ২৮ বছর
Hindi Translator১ টি২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকাসর্বোচ্চ ২৮ বছর
Modeller১ টি২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকাসর্বোচ্চ ২৮ বছর
Guide Lecturer১ টি২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকাসর্বোচ্চ ২৮ বছর

আবেদন পদ্ধতি— অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদনপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের কলকাতা যাদুঘরের অফিসিয়াল ওয়েবসাইট indianmuseumkolkata.org ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করার পর আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত যোগ্যতার প্রমাণপত্র এবং সার্টিফিকেট যুক্ত করে আবেদনপত্রটি একটি মুখবন্ধ থামে ভরতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম সহ ঠিকানা লিখে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে। আবেদনপত্রের একটি ডিজিটাল কপি সংস্থার নির্দিষ্ট ইমেইল এড্রেসে (indianmuseumkolkata2@gmail.com) পাঠাতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

আবেদনপত্র জমা করার ঠিকানা— Director-in-charge Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata- 700016

আবেদনের শেষ তারিখ— ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে বিকেল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে উল্লিখিত ঠিকানায়।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন