দশম পাশে নৌবাহিনীতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, প্রশিক্ষণ চলাকালীন মিলবে ৮০৫০ টাকার স্টাইপেন্ড

Published By: Priyanka Sen | Published On:
Share:

বিভিন্ন বিষয়ে ভোকেশনাল ট্রেনিং নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে একটি সরকারি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ভারতীয় নৌ সেনাবাহিনী। সম্প্রতি ইন্ডিয়ান নেভি এর তরফে টেকনিশিয়ান পদের বিপুল সংখ্যক শিক্ষানবিশ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বর্তমানে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ যোগ্যতার বিপুল পরিমাণে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই পরবর্তী সময়ে ভালো সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার আগে এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ নিতে পারেন চাকরিপ্রার্থীরা। তাই আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম এবং শূন্যপদ-

  • ফিটার (০৫),
  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেনেন্স (০৫),
  • ইলেকট্রিশিয়ান (১০),
  • মেকানিক-ডিজেল (০৬),
  • ইন্সট্রুমেন্ট মেকানিক (০৩),
  • মেসিনিস্ট (০২),
  • PASA (০৩),
  • ওয়েল্ডার-গ্যাস এন্ড ইলেকট্রিক (০৭),
  • মেকানিক-রেফ্রিজারেটর এন্ড এসি (০২),
  • সিপরাইট (০৫) এবং
  • পাইপ ফিটার (০২)।

মোট শূন্য পদের সংখ্যা- ৫০ টি।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোলাকোনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোলাকোনাল ট্রেনিং -এর অধীনে সংশ্লিষ্ট কোনো ট্রেডে আইটিআই পাশ হতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ

অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবং আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে যেথেষ্ট ফিট হতে হবে। সব পরিবেশে মানিয়ে নেওয়া এবং নিত্যনতুন বিষয় শেখার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্যে আবেদনাকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে, আবেদনে বয়সের কোনো উর্দ্ধসীমা নেই।

স্টাইপেন্ড- যাদের ১ বছরের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা মাসিক ৭৭০০/- টাকা এবং যাদের ২ বছরের আইটিআই সার্টিফিকেট রয়েছে তারা মাসিক ৮০৫০/- টাকা স্টাইপেন্ড পাবেন।

চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ প্রক্রিয়া- প্রথমেই আইটিআই এবং দশম শ্রেণীর নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে। এবং পরবর্তীতে ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে https://apprenticeship.recttindia.in/ -এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন পোর্টালে বিজ্ঞপ্তিটি প্রকাশের তৃতীয় দিন থেকে ২১ তম দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণটি ২১ অক্টোবর, ২০২৫ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে।

অপ্রেন্টিস প্রোগ্রামটি ভারতীয় নৌবাহিনীতে একটি স্থিতিশীল এবং প্রতিশ্রুতিশীল ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ। আপনার পেশাদার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে জাতির প্রতিরক্ষায় অবদান রাখার এই সুযোগটি হাতছাড়া করবেন না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন