১১১০ টি শূন্য পদে ভারতীয় নৌ সেনাবাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন শুরু

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যসহ সমগ্র ভারতবর্ষের বিপুল পরিমাণ যুবক যুবতী ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করার জন্য আগ্রহী রয়েছেন। তাদের জন্যই সারা বছর ধরেই প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ চলতে থাকে। এবারে নৌ সেনাবাহিনীর একাধিক গ্রুপ সি ও গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে মোট ১১১০টি শূন্য পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে উচ্চতর যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতা অনুসারে নিজেদের পছন্দমত পদ বেছে আবেদন জানাতে পারেন। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- নৌ সেনাবাহিনী।

এ সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • নেভাল কমান্ড,
  • চার্জম্যান,
  • স্টোর সুপারেনটেনডেন্ট,
  • স্টোর কিপার,
  • ড্রাফ্টস মেন,
  • স্টাফ নার্স,
  • অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার,
  • ফার্মাসিস্ট,ক্যামেরাম্যান,
  • ফায়ার ইঞ্জিন ড্রাইভার,
  • ফায়ারম্যান,
  • মোটর ড্রাইভার,
  • ভান্ডারী,
  • লেডি হেলথ ভিজিটর,
  • ট্রেডমেট,
  • মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ১১১০ টি।

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে যেহেতু গ্রুপ ডি এবং গ্রুপ সি এর অন্তর্গত বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, তাই পদ অনুসারে পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। বিভিন্ন পেশাগত পদের জন্য অবশ্যই পেশাগত যোগ্যতা বা ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন রয়েছে। যদিও মাল্টিটাস্কিং স্টাফ বা সমতুল্য পদগুলির জন্য শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিবরণ ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- এক্ষেত্রে বিভিন্ন পদ অনুসারে পৃথক বয়সসীমা উল্লেখ করা হয়েছে। চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ১৮ বছর থেকে ২৭ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- প্রত্যেকটি পদের যোগ্যতা এবং প্রয়োজন অনুসারে চাকরি প্রার্থীরা পৃথক বেতনের কর্মী হিসেবে নিযুক্ত হবেন। প্রতিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো মেনে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের। মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সুযোগ-সুবিধা গুলিও পাবেন নিযুক্ত কর্মীরা।

আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ

নিয়োগ পদ্ধতি- শুধুমাত্র কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার উপর নির্ভর করেই যোগ্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা একের বেশি পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই সমস্ত যোগ্যতা গুলি ভালোভাবে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন। চাকরি প্রার্থীদের সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। আবেদনের জন্য সবার প্রথমে ইচ্ছুক চাকরি প্রার্থীদের www.joinindiannavy.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই অনলাইনে আবেদনপত্র পূরণ করার সুযোগ পাবেন। আবেদন পত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলি বিজ্ঞপ্তিতে বলে দেওয়ার নিয়ম মেনে আপলোড করতে হবে। সবশেষে আবেদনমূল্য জমা করে আবেদনটি ১৮/০৭/২০২৫ তারিখের মধ্যে সাবমিট করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন