চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ! নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার

Debasish Ghosh
---Advertisement---

ভারতীয় নৌ সেনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নৌ সেনার বিভিন্ন শূন্যপদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 02/2023

পদের নাম – Agniveer (MR)
মোট শূন্যপদ – ১০০ টি। (২০ মহিলা সহ।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – প্রথম বর্ষে ৩০, ০০০ টাকা থেকে চতুর্থ বর্ষে ৪০,০০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০১ নভেম্বর ২০০২ থেকে ৩০ এপ্রিল ২০০৬ তারিখের মধ্যে।

আরও পড়ুনঃ Indian Navy Agniveer Recruitment

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পুর্ন্ন অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের নৌ সেনার নির্দিষ্ট ওয়েবসাইট agniveernavy.cdac.in এ গিয়ে রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি – প্রার্থীদের এককালীন ৫৫০/- টাকা + ১৮% GST হিসেবে আবেদন ফি জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নৌ সেনায় নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – উক্ত পদগুলির জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৯ মে ২০২৩ তারিখ থেকে, আবেদন চলবে ১৫ জুন ২০২৩ পর্যন্ত।

মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ

Official Notification: Download Now
Official website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ