ভারতীয় নৌ বাহিনীতে ৬৫ হাজার নতুন পদে নিয়োগ! জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারতীয় নৌবাহিনী থেকে ইংরেজ জামানার ছাপ মুছতে নেওয়া হল অভিনব সিদ্ধান্ত। এবার ৬৫ হাজারেরও বেশি নতুন পদে নিয়োগ দেওয়া হবে কর্মীদের। নৌবাহিনীর পদগুলির বৈশিষ্ট্যে আনা হচ্ছে আমূল বদল। হিন্দুস্থান টাইমস সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সমস্ত বৈষম্যের অবসান ঘটিয়ে সমমর্যাদা লাভ করতে চলেছেন নারীরাও।

সূত্রের খবর, ব্রিটিশ শাসন শেষ হয়ে যাওয়ার পরেও ভারতীয় নৌ বাহিনীতে ইংরেজদের ছাপ রয়ে গিয়েছিল। যা এবার অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌবাহিনীতে এবার দৃঢ় হবে বিশুদ্ধ ভারতীয়ত্ব। সংশ্লিষ্ট বিষয়ে এক আধিকারিকের মতে, নৌবাহিনীতে অফিসার পদটি একই থাকছে তবে অফিসার পদের নীচে সাতটি পদকে নতুন করে নামকরণ করা হবে। সিদ্ধান্ত অনুসারে এবার ৬৫ হাজারেরও বেশি নাবিক তাঁদের নতুন পদ পাবেন। অতি শীঘ্রই এ সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হবে বলে জানা যাচ্ছে।

চাকরির খবরঃ এয়ার ইন্ডিয়ার ৩২৩ শূন্যপদে কর্মী নিয়োগ

ইতোমধ্যে নামগুলি প্রতিরক্ষা দফতরে অনুমোদন-এর জন্য পাঠানো হয়েছে। অফিসার পদের নীচে তিনটি পদে এবার থেকে জায়গা দেওয়া হবে যোগ্য নারীদের। বছরের প্রথম থেকেই নারীদের নাবিক হিসেবে নেওয়ার প্রথা চালু হয়েছিল। সেই ধারাকে বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি অগ্নিবীর স্কিমের মাধ্যমে যে ২৭০ জন নারীকে নেওয়া হয়েছে তাঁদের প্রশিক্ষণ হয়েছে। তবে এবার আরও বেশি পদে নিয়োগ পেতে চলেছেন নারীরা। নয়া সিদ্ধান্ত অনুসারে ভারতীয় নৌবাহিনীতে সৃষ্টি হতে পারে একগুচ্ছ শূন্যপদের দিশা। সেখানে নিয়োগ দেওয়া হবে বাছাই করা প্রার্থীদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের, কোন দিন কি কারনে ছুটি, দেখে নিন 2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026