ইন্ডিয়ান ওয়েলে প্রশিক্ষণের দারুণ সুযোগ, মাধ্যমিক পাশেই আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর তরফে জারি হয়েছে শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- IOCL/MKTG/APPR/2023-24

পদের নাম- ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ- ১৬০৩ টি। (পশ্চিমবঙ্গে শূন্যপদ ১১৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী, ডিপ্লোমা অথবা আইটিআই কোর্সের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা- ১৮ থেকে ২৪ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ISRO তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন www.iocl.com ওয়েবসাইটের গিয়ে। আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই কালার ফটো, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

প্রশিক্ষণের সময়কাল- Trade Apprentice – Retail Sales Associate প্রার্থীদের ৬ মাস এবং অন্য সকল প্রার্থীদের ১২ মাসের জন্য প্রশিক্ষন দেওয়া হবে।

স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রার্থীরা স্টাইপেন্ড নির্দিষ্ট হারে পাবেন।

আরও পড়ুনঃ বর্তমানে যেসব চাকরির আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ- ৫ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে