৪০০টি শূন্যপদে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিয়োগের সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ওভারসিস ব্যাংকে কর্মী নিয়োগ শুরু হলো। চাকরিপ্রার্থীদের জন্য ইতিমধ্যেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। যেখানে ৪০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে জানানো হয়েছে। ব্যাংকে চাকরি করার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী। তাদের জন্যই এবার আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতির এবং আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিভিন্ন তথ্য উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম- লোকাল ব্যাঙ্ক অফিসার।

বয়স সীমা- ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের সাধারণ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। শারীরিকভাবে বিশেষ সক্ষম এবং তপশিলি জাতি উপজাতীয় অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীদের জন্য নির্ধারিত বয়সের ছাড় সম্পর্কিত তথ্য বিশদে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- ব্যাংকের লোকাল অফিসার পদে আবেদনের জন্য সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। চাকরিপ্রার্থী গ্রাজুয়েশনের সমতুল্য যে কোন ডিগ্রী থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সমস্ত চাকরি প্রার্থীর কাছে অবশ্যই অরিজিনাল রেজাল্ট এবং ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ২৯৬৪টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ শুরু হল

নিয়োগ পদ্ধতি- এখানে মোট তিনটি ধাপে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমেই আবেদনকারীদের মধ্যে থেকে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেবে নিয়োগ কারী সংস্থা। এরপর স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা পরীক্ষা হবে এবং সবশেষে ইন্টারভিউ এর মাধ্যমে সবথেকে যোগ্য ৪০০ জন চাকরি প্রার্থীকে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট তিন ঘন্টা সময়ের মধ্যে ১৪০টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে।

মাসিক বেতন- নিযুক্ত কর্মীর প্রতি মাসের বেতন হবে ৪৮,৪৮০ টাকা। যদিও এই মূল বেতনের পাশাপাশি বিভিন্ন অ্যালাওয়েন্স এবং সরকারি সুযোগ-সুবিধা পাবেন কর্মীরা।

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের www.iob.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন, অথবা উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “RECRUITMENT OF LOCAL BANK OFFICERS – 2025-26” -এই বিজ্ঞপ্তটি পড়তে হবে। এরপরে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ৩১/০৫/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদন হয়ে গেলে অবশ্যই আবেদন মূল্য হিসাবে ৮৫০ টাকা জমা করতে হবে। যদিও SC/ ST/ PwBD চাকরিপ্রার্থীদের ১৭৫ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন