ভারতীয় পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক সংস্থার পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— IPPB/CO/HR/RECT./2023-24/06

পদের নাম— Executive
মোট শূন্যপদ— ৪৭ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসেবে করতে হবে ১ মার্চ ২০২৪ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

আবেদন পদ্ধতি— অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটি ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশানুযায়ী স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি— ইচ্ছুক প্রার্থীদের মধ্যে SC, ST এবং PWD প্রার্থীদের ১৫০/- টাকা; এছাড়া জেনারেল এবং OBC প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৫ এপ্রিল, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন