স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। সেই প্রশিক্ষণ যদি ভারতীয় রেলের তরফে দেওয়া হয় তাহলে এই প্রশিক্ষণের থেকে ভালো কিছু হতে পারে না। বৃহৎ একটি ক্ষেত্র হওয়ার কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। তাই এই ধরনের প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।

Employment No.— P/NTPC/SAS/2024/16

প্রশিক্ষণের নাম— Apprenticeship
মোট শূন্যপদ— ৮৬১ টি। (UR- ৩৪৫ টি, SC- ১৩১ টি, ST- ৬৭ টি, OBC- ২৩৩ টি, EWS- ৮৫ টি।)
ট্রেডের নাম— Fitter, Welder, Carpenter, Painter, Turner, Electrician ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।

চাকরির খবরঃ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

মাসিক স্টাইপেন্ড— প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা— এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশীলি জাতি, উপজাতি সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি— প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.org ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের। এখানে নিজেদের রেজিস্ট্রেশান সম্পূর্ণ করার পর অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশান করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৯ মে, ২০২৪।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে