রেলওয়ে নির্মাণকারী সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ, মাসিক স্টাইপেন্ড ১০০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

রেলের নির্মাণকারী সংস্থা IRCON INTERNATIONAL LIMITED এর তরফে আবারো কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন যোগ্যতায় চাকরিপ্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ করে দিচ্ছে রেল নির্মাণকারী সংস্থা। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ের অন্তর্গত এই সংস্থার মাধ্যমে বর্তমানে বিপুল পরিমাণে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হতে পারছেন। এবারে মূলত অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসাবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।

মোট শূন্য পদের সংখ্যা- ৩০ টি।

পদ অনুসারে নিয়োগের বিবরণ:

  • গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতক বা তার সমতুল্য ডিগ্রী থাকতে হবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন পাবেন। এর মধ্যে ৪৫০০ টাকা সরাসরি কর্মীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই পদে নিযুক্ত শিক্ষানবিশদের প্রতি মাসে ৮৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, যার মধ্যে ৪ হাজার টাকার সরাসরি কর্মীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে সরকার।
---Advertisement---

চাকরির খবরঃ বাঁকুড়া জেলার স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ

বয়স সীমা- উভয় পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে। এক্ষেত্রে সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং উপজাতি ট্রেনের চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি- উপরে উল্লেখিত পদগুলিতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রত্যেকটি পদেই চাকরিপ্রার্থীদের শিক্ষা জীবনের প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে একটি নামের মেধা তালিকা প্রকাশ করবে IRCON লিমিটেড। সেই তালিকা অনুসারে যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা। প্রাথমিকভাবে মূলত এক বছরের প্রশিক্ষণ সময়সীমার জন্যই এই নিয়োগটি হতে চলে। শিক্ষানবিশ যোগ্যতার সার্টিফিকেট থাকলে পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকে।

চাকরির খবরঃ নদীয়া জেলায় মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য সবার প্রথমে কেন্দ্রীয় সরকারের এপ্রেন্টিস ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র গুলি যথাযথ নিয়ম মেনে ৩১/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এর পাশাপাশি অফলাইনে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পত্রের যাবতীয় ডিটেলস ৩১/০৭/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে বুঝে নিতে নীচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন