ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মোট শুন্যপদ ৫৬৩৬ টি

Published By: Madhumita Pal | Published On:
Share:

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। কেন্দ্র সরকারের তরফে ভারতীয় রেলের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ রইল বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, মেশিনিস্ট ইত্যাদি।
মোট শূন্যপদ- ৫৬৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলে বেতন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট শাখায় আইটিআই (ITI) সার্টিফিকেট করা থাকতে হবে।
বয়স- ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ০১/০৪/২০২২ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ ST/ OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ 

৭টি ডিভিশন অনুযায়ী মোট শূন্যপদ-
১) Katihar (KIR) & TDH Workshop– ৯১৯ টি।
২) Alipurduar (APDJ)– ৫২২ টি।
৩) Rangiya ( RNY)– ৫৫১ টি।
৪) Lumding (LMG)– ১১৪০ টি।
৫) Tinsukia (TSK)– ৫৪৭ টি।
৬) New Bongaigaon Workshop (NBQS) & EWS/BNGN– ১১১০ টি।
৭) Dibrugarh Workshop (DBWS)– ৮৪৭ টি।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এই প্রতিবেদনের শেষে অনলাইনে আবেদন করার লিংক দেওয়া হয়েছে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগইন করে আবেদন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) আধার কার্ড/ভোটার কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ অগ্নিবীর প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। এবং ইন্টারভিউয়ের নম্বর ও শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন ফি- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে