ভারতীয় রেলে টিকিট সেলার নিয়োগ, আবেদন চলবে ১৯ জুলাই পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারতীয় রেলে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- স্টেশন টিকিট বুকিং এজেন্ট।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- বয়স হতে হবে ১৮ বছরের বেশি। বয়স হিসাব করবেন ১৯ জুলাই ২০২২ তারিখের হিসাবে।
বেতন- বিক্রি টিকিটের ওপর কমিশনের ভিত্তিতে। (১ থেকে ২০,০০০/- ২৫ শতাংশ, ২০,০০০/- থেকে ১০০,০০০/- ১৫ শতাংশ ও ১০০,০০০/- বেশি ৪ শতাংশ কমিশন) প্রতি মাসে।

চাকরির খবরঃ ব্যারাকপুর আর্মি র‍্যালি ২০২২

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যুক্ত একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For The Post Of_________ (পদের নাম)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Sr. Divisional Commercial Manager’s office Adra, PIN- 723121

প্রয়োজনীয় ডকুমেন্টস –
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে স্থায়ী পদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

Kolkata Police Constable Book

নিয়োগ স্থান- যেসব স্টেশনে এই টিকিট সেলার নিয়োগ করা হবে সেগুলি হলো- আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বার্নপুর, ও শালবনী। আবেদনকারীকে সংশ্লিষ্ট স্টেশন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৯ জুলাই, ২০২২।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন