চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

ভারতীয় রেলে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে করুন আবেদন

Debasish Ghosh
---Advertisement---

ভারতের দক্ষিণ পূর্ব মধ্য রেল দপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. –

পদের নাম – কার্পেন্টার, ড্রাফ্টসম্যান (সিভিল), ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার সহ একাধিক শূন্যপদে হবে নিয়োগ।
মোট শূন্যপদ – ৫৪৮ টি। (UR – ২১৫ টি, EWS – ৫৯ টি, OBC -১৪৮ টি, SC – ৮৫ টি, ST – ৪১ টি।)

ভারতীয় রেলে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা – ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই ৫০% নাম্বার সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা – নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য নিয়ম মাফিক বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইট থেকে নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশান সম্পন্ন করার পর লগইন করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আইটিআই ট্রেডে প্রাপ্ত নম্বরের গড় বিভাজন করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে দপ্তরের পক্ষ থেকে।

নিয়োগ কাল – যোগ্য প্রার্থীদের ১ বছরের প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে।

মাসিক বৃত্তি – ভারতীয় রেলের প্রশিক্ষণ বৃত্তির নিয়ম অনুযায়ী মাসিক বৃত্তি প্রদান করা হবে প্রশিক্ষণরত প্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ – ৩ জুন, ২০২৩।

ভারতীয় রেলে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ