Infosys Kolkata Recruitment 2024: ইনফোসিসের কলকাতা অফিসে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারতের নামকরা তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের কলকাতা অফিসে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউর আয়োজন করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে মোট ৭ টি পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতায় অবস্থিত নিউটাউনের অফিসেই ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। ইন্টারভিউ তারিখ এবং সময়সীমা জেনে নেওয়া যাক।

আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অর্থাৎ শনিবার সকাল ১০ টা থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্টারভিউর জন্য প্রার্থীদের আগে থেকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। উক্ত তারিখে অর্থাৎ ইন্টারভিউর দিন অফিসেই প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই ইন্টারভিউর জন্য প্রার্থীদের সাম্প্রতিক সময়ের বায়োডাটা, সরকারি পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র সহ জরুরী নথিগুলি সঙ্গে নিয়ে যেতে হবে।

চাকরির খবরঃ মাসিক ১৬ হাজার টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে রাজ্য সরকার

এই ইন্টারভিউর মাধ্যমে উল্লেখিত সংস্থায় SAP ABAP Developer, SAP FICO Consultant, SAP SD Consultant, SAP BASIS Consultant, SAP ISU Consultant ইত্যাদি পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই সমস্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ইন্টারভিউর তারিখে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। কলকাতার নিউটাউনে অবস্থিত ইনফোসিস সংস্থার ঠিকানা হল – ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, ওয়েস্ট বেঙ্গল, পিন- ৭০০১৩৫।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন