উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ইন্সপায়ার স্কলারশিপ। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক প্রতিবছর বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ দেয়। এখানে মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাওয়া যায়। আগ্রহী ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন করতে হয়। চলতি শিক্ষাবর্ষে যারা ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল পুনরায় চালু করা হয়েছে। এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের নিয়ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
এক নজরে
ইন্সপায়ার স্কলারশিপ 2026

| স্কলারশিপের নাম | ইন্সপায়ার স্কলারশিপ 2026। |
| ধরন | সরকারি স্কলারশিপ। |
| প্রদানকারী সংস্থা | কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। |
| স্কলারশিপের পরিমাণ | মাসিক ৫ হাজার টাকা। |
| আবেদনের যোগ্যতা | বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। |
| আবেদনের পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | বছরের নির্দিষ্ট সময়ে। |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.online-inspire.gov.in |
স্কলারশিপের পরিমাণ
ইন্সপায়ার স্কলারশিপে একজন যোগ্য ছাত্র বা ছাত্রী বার্ষিক ৮০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পান। এই টাকাটি দুটি ভাগে বিভক্ত:
| স্কলারশিপের ধরন | পরিমাণ |
| মাসিক স্কলারশিপ: | প্রতি মাসে ৫,০০০ টাকা হিসেবে বছরে মোট ৬০,০০০ টাকা। |
| মেন্টরশিপ গ্রান্ট: | একটি সামার রিসার্চ প্রজেক্ট করার জন্য বছরে এককালীন ২০,০০০ টাকা। |
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
ইন্সপায়ার স্কলারশিপে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার মানদন্ড রয়েছে:
- আবেদনকারীকে অবশ্যই রাজ্যের উচ্চ মাধ্যমিক বোর্ড/ CBSE/ICSE এর অধীনে পরীক্ষায় মেধাতালিকায় প্রথম ১% -এর মধ্যে থাকতে হবে। যারা JEE (Main/Advanced), NEET বা AIPMT পরীক্ষায় প্রথম ১০,০০০-এর মধ্যে র্যাঙ্ক করেছেন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, তারাও আবেদন করতে পারেন।
- ছাত্র-ছাত্রীকে অবশ্যই বেসিক বা ন্যাচারাল সায়েন্সের (যেমন- পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ইত্যাদি) যেকোনো বিষয়ে ৩ বছরের স্নাতক (B.Sc) বা ৫ বছরের স্নাতকোত্তর (M.Sc) কোর্সে ভর্তি হতে হবে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন না।
- KVPY, NTSE, JBNSTS স্কলার বা আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ীরাও সরাসরি আবেদনের যোগ্য।
- আবেদনকারীর বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
- স্কলারশিপের রিনিউয়ালের জন্য বার্ষিক পরীক্ষায় অন্তত ৬০% নম্বর বা ৭.০ সিজিপিএ (CGPA) থাকতে হবে প্রার্থীর।
আরও পড়ুনঃ ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসদের জন্য সেরা সব স্কলারশিপ
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিপত্র গুলি প্রয়োজন হবে।
- এককপি পাসপোর্ট সাইজ ছবি।
- উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট।
- এনডোর্সমেন্ট সার্টিফিকেট (এটি কলেজের প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের থেকে সই করিয়ে নিতে হবে)।
- আধার কার্ড।
- SBI ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক (অন্য কোন ব্যাংক একাউন্ট থাকলে এই স্কলারশিপ পাওয়া যাবে না)।
অনলাইনে আবেদনের পদ্ধতি
এই স্কলারশিপে যেভাবে আবেদন করবেন তা নিচে আলোচনা করা হলো।
- প্রথমে ইন্সপায়ার-এর অফিশিয়াল পোর্টাল http://www.online-inspire.gov.in এ যান।
- ‘New User Register here’ অপশনে ক্লিক করুন।
- নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- ইমেইলে রেজিস্ট্রেশনের জন্য একটি লিংক আসবে। লিঙ্কে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
- এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে যেটি দিয়ে লগইন করতে পারবেন।
- লগ-ইন করার পর ‘Scholarship‘ লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।
- উপরোক্ত সমস্ত নথি স্ক্যান করে আপলোড করুন।
- ফর্মটি পুনরায় যাচাই করে ‘Submit’ করুন।
আবেদনের সময়সীমা
এই স্কলারশিপে আবেদনের জন্য পোর্টাল প্রতিবছর নির্দিষ্ট সময় খোলা হয়। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এ বিষয়ে সঠিক জানতে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।
হেল্পলাইন
- ঠিকানা: ইনস্পায়ার প্রোগ্রাম বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ প্রযুক্তি ভবন, নিউ মেহেরৌলি রোড, নয়াদিল্লি – ১১০০১৬
- ইমেইল: inspire.prog-dst@nic.in
- ফোন: (০১২৪)-৬৬৯০০২/৬৬৯০০২১






