গোয়েন্দা দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (ACIO)
মোট শূন্যপদের সংখ্যা-
১) কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি- ৫৬ টি (UR- ৩০ টি, EWS- ৬ টি, OBC- ৬ টি, SC- ৮ টি, ST- ৬ টি)।
২) ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন- ৯৪ টি (UR- ৫০ টি, EWS- ৯ টি, OBC- ৯ টি, SC- ১৬ টি, ST- ১০ টি)।

চাকরির খবরঃ এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুসারে SC/ ST প্রার্থীরা পাঁচ বছরের এবং OBC প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে বেতন ৪৪,৯০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ২০২০/ ২০২১/ ২০২২ সালে GATE পরীক্ষায় স্কোর করে থাকতে হবে। এছাড়াও ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে B. E/ B. Tech কোর্স করে থাকতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.mha.gov.in অথবা www.ncs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে স্ক্যান করা কালার ফটো (35mm × 45mm) এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সাদাকালো ফটো গ্রাহ্য হবে না। প্রার্থীকে স্বাক্ষর কালো পেনে করতে হবে।
আবেদন ফি- ১০০ টাকা। SC/ ST, Ex- Serviceman এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, IMPS, SBI ব্যাংক চালানের মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন।

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন করার শেষ তারিখ- আবেদনকারীরা আগামী ৭ মে, ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা