চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

ইন্ডিয়ান অয়েলে ১৭৭০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

Priyanka Sen
---Advertisement---

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আবারও ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন মেনে শিক্ষানবিশ পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। বিপুল পরিমাণ শূন্য পদে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সহ বিভিন্ন রাজ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি বিভাগে এই নিয়োগটি করা হবে। তাই ইন্ডিয়ান অয়েল -এর এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করতে না চাইলে এর নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং অন্যান্য যোগ্যতা বিস্তারিত জানতে পারেন আজকের প্রতিবেদনটি থেকে।

---Advertisement---

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

শূন্য পদের সংখ্যা- ১৭৭০ টি।

কোন কোন রাজ্য থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?

ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু হয়েছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া, আসামের গুয়াহাটি, গুজরাট, মথুরা, পানিপথ, পারাদ্বীপ সহ একাধিক রাজ্যে আবেদনের সুযোগ পেয়ে যাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ

আবেদনের যোগ্যতা-

১) আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।

২) চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। ৩১/০৫/২০২৫ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীর বয়সের গণনা করা হবে।

৩) ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে, যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিস হিসাবে কোন সংস্থায় যুক্ত রয়েছেন অথবা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন, তারা এই পদে আবেদন জানাতে পারবেন না।

৪) ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে উচ্চতর যে কোন যোগ্যতা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে নিয়োগের সময় মাধ্যমিক যোগ্যতা বিচার করা হবে।

চাকরির খবরঃ ECIL এ মাধ্যমিক এবং আইটিআই পাশে কর্মী নিয়োগ

অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সুযোগ সুবিধা- এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি দপ্তরে নিযুক্ত হয়ে চাকরি প্রার্থীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন। প্রশিক্ষণ চলাকালীন অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং নিয়োগ কারী সংস্থার পক্ষ থেকে ভালো মানের স্টাইপেন্ড পান নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি পরবর্তী সময়ে উচ্চতর সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকে। মূলত দেশের বেকারত্বের সমস্যা হ্রাস করে, চাকরিপ্রার্থীদের দক্ষ করে তোলার উদ্দেশ্যেই এই নিয়োগ শুরু হয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ শেষে মূল্যবান সার্টিফিকেটের ব্যবস্থা থাকে নিযুক্ত কর্মীদের জন্য।

আবেদন পদ্ধতি- কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে NATS/NAPS পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে মূলত নিজেদের নাম রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে চাকরিপ্রার্থীদের। রেজিস্ট্রেশন এর সম্পূর্ণ কাজ হয়ে গেলে ইচ্ছুক প্রার্থীদের www.iocl.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুনরায় সম্পূর্ণ বিনামূল্যেই বলে দেওয়া পদ্ধতি মেনে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অবশ্যই ০২/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ