চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের সুখবর। ইন্টার্ভিউয়ের মাধ্যমে হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা পশ্চিমবঙ্গ থেকে নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন। নিয়োগের পর ট্রেনিং চলাকালীন মাসিক ৯ হাজার টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। নিয়োগের নানা খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে বিশদে জানবো।

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ

এক্ষেত্রে মূলত ১২১ টি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্য শূন্যপদের সংখ্যা ভিন্ন ভিন্ন। নীচে পদ ও ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ নিয়ে বিস্তারিত জানানো হলো।

---Advertisement---
পোস্ট কোড ট্রেড / ডিসিপ্লিন মোট আসন জেনারেল (UR) EWS SC ST OBC (NCL) PwBD
১০১ ট্রেড অ্যাপ্রেন্টিস (Attendant Operator) ৩০ ১৩
১০৩ ট্রেড অ্যাপ্রেন্টিস (Boiler)
১০৪ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Chemical) ৫৫ ১৫ ১৫ ১৫
১০৫ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Mechanical) ২৩
১০৭ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Instrumentation)
সর্বমোট ১২১ ৪৩ ১৩ ২৭ ৩১

শিক্ষাগত যোগ্যতা

পোস্ট কোড ট্রেড / ডিসিপ্লিন শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম ৫০% নম্বর সহ)
১০১ ট্রেড অ্যাপ্রেন্টিস (Chemical Plant) Physics, Mathematics, Chemistry অথবা Industrial Chemistry তে ৩ বছরের B.Sc।
১০৩ ট্রেড অ্যাপ্রেন্টিস (Boiler) Physics, Mathematics, Chemistry অথবা Industrial Chemistry ৩ বছরের B.Sc।
১০৪ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Chemical) Chemical / Petrochemical / Chemical Technology / Refinery & Petrochemical Eng. এ ৩ বছরের Diploma।
১০৫ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Mechanical) Mechanical Engineering এ ৩ বছরের Diploma।
১০৭ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Instrumentation) Instrumentation / Instrumentation & Electronics / Instrumentation & Control / Applied Electronics এ ৩ বছরের Diploma।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ৩১ শে জানুয়ারী ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।

স্টাইপেন্ড

মোট এক বছরের জন্য এই ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা ৭ হাজার থেকে ৯ হাজার টাকা মাসিক ভাতা বা স্টাইপেন্ড পাবেন।

আরও পড়ুনঃ ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ

---Advertisement---

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের এই ধাপ গুলো ফলো করতে হবে।

  1. প্রথমেই আবেদনকারীদের ট্রেড অ্যাপ্রেন্টিস (কোড ১০১ ও ১০৩) প্রার্থীদের NAPS পোর্টাল এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (কোড ১০৪, ১০৫ ও ১০৭) প্রার্থীদের NATS পোর্টালে রেজিস্টার করতে হবে।
  2. রেজিস্ট্রেশনের সময় এস্টাব্লিশমেন্ট আইডি হিসেবে Haldia Refinery নির্বাচন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন হয়ে গেলে www.iocl.com পোর্টালে যান।
  4. What’s New’ সেকশনে গিয়ে হলদিয়া রিফাইনারি অ্যাপ্রেন্টিস লিঙ্কে ক্লিক করুন।
  5. প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  6. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  7. আবেদনপত্রটি জমা দিন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।

প্রয়োজনীয় নথিপত্র

  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্যান্য যেকোনো পরিচয় পত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
  • বয়সের প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট ও প্রতিবন্ধী সার্টিফিকেট ( যদি থাকে)।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী বাছাইয়ের জন্য কোন রকম লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না।

ক) মেধা তালিকাঃ
প্রথমে নির্দিষ্ট ট্রেডের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে প্রার্থীদের একটি মেধা তালিকা তৈরি করা হবে।

খ) ডকুমেন্ট ভেরিফিকেশন:
মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের ইন্টার্ভিউ ও সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

গ) মেডিকেল টেস্ট:
সবশেষে প্রার্থীদের একটি মেডিকেল ফিটনেস টেস্ট গ্রহণ করা হবে। যারা এই তিন ধাপে উত্তীর্ণ হবেন তাদেরই নিয়োগ করা হবে।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরুর তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা)।
  • আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৫টা)।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ (সম্ভাব্য): ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন (সম্ভাব্য): ৫ মার্চ থেকে ১০ মার্চ ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম আরও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আজই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ