ইন্ডিয়ান ওয়েলের কলকাতা দপ্তরে এপ্রেন্টিস নিয়োগ, আইটিআই পাশ করলেই রয়েছে সুযোগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে একাধিক পদে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পড়াশোনা শেষ করার পর কর্মজীবনের অভিজ্ঞতা লাভ করার উদ্দেশ্যে সরকারি এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের উদ্যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন। তাছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট লাভের সুযোগও থাকছে চাকরিপ্রার্থীদের কাছে। এই নিয়োগের সমস্ত তথ্য বিশদে জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

বিভিন্ন ট্রেডে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যেসব ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল-

  • ইলেকট্রিক্যাল
  • মেকানিকাল
  • ইন্সট্রুমেন্টেশন
  • সিভিল
  • ইলেকট্রনিক্স
  • ফিটার
  • মেশিনিস্ট

বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের চাকরি প্রার্থীরা উল্লেখিত পদগুলিতে আবেদনের যোগ্য। তবে অবশ্যই ইচ্ছুক ব্যক্তিরা ইতিমধ্যেই কোন অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন না।

পশ্চিমবঙ্গ রাজ্যের শূন্যপদের সংখ্যা- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড শিক্ষানবিশ আইন, ১৯৬১ অনুসারে যোগ্য প্রার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের জন্য নিয়োগ করতে চলেছে। যেখানে সব মিলিয়ে ৩৮২ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা ১২০ টি শূন্য পদের জন্য আবেদন জানাতে পারবেন। যেখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৮৭ জন এবং ট্রেড অ্যাপ প্রিন্টিস পদে ৩৩ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করবে সংস্থা। এছাড়াও গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ২২ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের সরকারি দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগের বিজ্ঞপ্তি, প্রতিমাসে বেতন শুরু ১৬৮০০ থেকে

প্রতিমাসের বৃত্তির পরিমাণ- শিক্ষানবিস আইন অনুসারে প্রতিটি নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসের বৃত্তি দেওয়া হবে।

---Advertisement---

আরও পড়ুনঃ কলকাতা দূরদর্শনে মাসিক ৮০ হাজার বেতনে নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

আবেদনের যোগ্যতা- এখানে ট্রেড এপ্রেন্টিস পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীদের কাছে। অপরদিকে টেকনিশিয়ান এপ্রেন্টিস পদে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রী রয়েছে এমন প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা স্নাতক অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- উল্লেখিত পদগুলিতে প্রশিক্ষণের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সংস্থার পক্ষ থেকে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর যোগ্যপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করবে সংস্থা।

আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে অনলাইন মাধ্যমে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। যথাযথ তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে। সমস্ত প্রক্রিয়াটি আবশ্যিকভাবে ১৪/০২/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলবেন।

---Advertisement---

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন